Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • শোকের চরম পরিণতি
    কবি: চার্লস বুকোস্কি
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম

    এমনকি আমি শুনতে পাই
    পাহাড়গুলো যেভাবে তারা প্রাণখুলে হাসে
    আর তাদের নীল প্রান্ত বেয়ে নিচে
    এবং জলের গভীরে মাছেরা কাঁদে
    আর সেই জল হচ্ছে তাদের অশ্রু ।
    আমি জলের শব্দ শুনি
    যে রাতে মদ্যপানে ডুবে থাকি
    এবং বিষাদ এতটাই গভীর হয়ে ওঠে
    আমি তা শুনতে পাই আমার ঘড়ির কাঁটায়
    এটি আমার পোশাকের আলমারির হাতল হয়ে যায় এটি মেঝেতে পড়ে থাকা কাগজ হয়ে যায়
    এটি জুতো পরানোর হাতা হয়ে যায়
    ধোলাইখানার টিকিট হয়ে যায়
    এটি সিগারেটের ধোঁয়ায় পরিণত হয়
    গাঢ় লতাপাতায় ঘেরা একটি ছোট গির্জায় বেয়ে ওঠে…
    এসবের বিশেষ কিছু যায় আসে না
    খুব সামান্য ভালোবাসাও অতটা মন্দ নয়
    আর জীবন অতি নগন্য— যা কিছু গুরুত্বপূর্ণ
    তা হচ্ছে দেয়ালের দিকে তাকিয়ে অপেক্ষা করা
    আমি এই জন্যই জন্মেছি
    মৃতদের রাজপথে গোলাপ বিক্রি করার জন্যই আমার জন্ম হয়েছে ।

    চার্লস বুকোস্কি (Charles Bukowski) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত জার্মান বংশোদ্ভূত আমেরিকান কবি, ঔপন্যাসিক এবং ছোটগল্পকার । তিনি ১৯২০ খ্রিস্টাব্দের ১৬ই আগস্ট দক্ষিণ-পশ্চিম জার্মানির Rhineland-Palatinate রাজ্যের রাইন নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক মধ্যযুগীয় আন্ডারনাখ (Andernach) শহরে জন্মগ্রহণ করেন । লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে ১৯৯৪ খ্রিস্টাব্দের ৯ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান পেড্রোতে মৃত্যুবরণ করেন । জগদ্বিখ্যাত এই কবির পুরো নাম Heinrich Karl Bukowski (Junior) । অল্প বয়সেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন । তার সাহিত্যকে প্রায়ই Dirty Realism বা Transgressive fiction হিসেবে বর্ণনা করা হয় । প্রথিতযশা এই কবির লেখায় আমেরিকার প্রান্তিক মানুষ, নিঃসঙ্গতা, হতাশা, দারিদ্র্য, আধুনিক সমাজের অন্ধকার দিক, মদ আসক্তি, নারীদের সাথে সম্পর্ক, লেখালেখি এবং জীবনের কঠোর বাস্তবতার চিত্র তিনি ফুটিয়ে তোলেন । তার কিছু উপন্যাসে Henry Chinaski নামক এক কাল্পনিক চরিত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা মূলত তার নিজের জীবনেরই ছায়া । তিনি কয়েক হাজার কবিতা, শতাধিক ছোটগল্প, ৬টি উপন্যাসসহ মোট ৬০টিরও বেশি বই লিখেছেন । তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে Post Office এবং Factotum । গল্প ও অন্যান্য: Notes of a Dirty Old Man; কবিতা সংকলন: Flower, Fist, and Bestial Wail, Poems Written Before Jumping Out of an 8 Story Window, Burning in Water, Drowning in Flame ইত্যাদি ।

    তথ্যসূত্র: গুগল ।

    3
    7 Comments
    • মুহাম্মদ আস্রাফুল আলম, আপনার অনুবাদ করা এই কবিতাটা পড়ে বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। ‘মৃতদের রাজপথে গোলাপ বিক্রি করার জন্যই আমার জন্ম হয়েছে’—এই লাইনটা জাস্ট অসাধারণ লেগেছে। খুব চমৎকারভাবে বুকোস্কির এই গভীর বিষাদময় লেখাটি আপনি বাংলায় তুলে ধরেছেন।

    • অনুবাদের মাধ্যমে এমন গভীর অনুভূতি আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।

    • মুহাম্মদ আস্রাফুল আলম, বিষাদকে দৈনন্দিন জীবনের ক্ষুদ্র বস্তুর সাথে মিলিয়ে আপনার এই চমৎকার অনুবাদের মাধ্যমে যেভাবে মানুষের একাকীত্বের গভীরতা ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যায় এবং এমন আবেগঘন কাজের ধারা অব্যাহত থাকুক।

    • অস্তিত্বের গভীর বিষাদ যখন দৈনন্দিন জীবনের প্রতিটি শব্দে মিশে যায়, তখন সামান্য ভালোবাসাই মৃতপ্রায় আত্মার শেষ গোলাপ হয়ে ফুটে থাকে…..🤍🖤

Skip to toolbar