Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • সাহারার মরুভূমি
    মুহাম্মদ জে.এইচ রপ্পি

    রক্তাক্ত রক্তিম শেষ সূর্যাস্তের রঙ্গে
    আমি দেখেছি মৌনমেলা,
    শুধুই মুখচ্ছবি তোমার জন্মেই মৃত
    স্রোতস্বিনী, প্রেমিকের খেলা।
    কিংবদন্তী এই নিভৃত জীবন
    এক অপমানের গ্লানি ,
    কুৎসিত মৌন মিঠিয়ে যৌন
    সূদুরের স্বপ্নখানি।
    আমি স্বচ্ছন্দে ভিজিয়ে নিতে পারি
    ব্যর্থতার হরদম পেয়ালা,
    আনন্দধারায় গানের নদীতে বাজিয়ে যেতে
    করুণ সুরের বেয়ালা।
    চোখের ভেতর থেকে কান্নার রুল এলে
    আমি লিখতে বসি ইতিহাস,
    কলমের কালি,দেয় আমায় এক ফালি
    স্মৃতির পাড়ের হায় হুতাশ।
    সবি যেন হাজার বছরের শুন্যে জমাট বাধা
    যেন,পুরাণোক্ত পরিত্যক্ত
    আমার হয়ে তুমি ,
    আমি উদাসী পথিকের মতো
    অপার ব্যর্থতায়,এক সাহারার মরুভূমি।

    4
    9 Comments
কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Friends

Skip to toolbar