Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 1 week, 6 days ago

    ★​আমি এবং আমার ছায়া★

    ​হয়তো আমি খুব সাধারণ-
    খুব অগোছালো এক মানুষ,
    অবেলায় ঝরে পড়া কোনো এক বিবর্ণ ফানুস।”

    তবুও এই ভিড়ের মাঝে আমি –
    তো শুধু আমিই হই,
    আমার হাহাকারগুলো আর কারো বুকে পুষি কই?”

    “আমার হাসির আড়ালে কত –
    শত মেঘের আনাগোনা,
    সে খবর রাখা হয়তো কারো পক্ষে সম্ভব ছিল না।”

    আমি যেমনই হই, আমার –
    শূন্যতাটুকু একান্তই আমার,
    সেখানে ভাগ বসাতে আসেনি কেউ,
    দেখায়নি কোনো দ্বার।

    ​খুঁজে দেখো পৃথিবীর এক প্রান্ত –
    থেকে অন্য প্রান্তে গিয়ে,
    পাবে না কাউকে আমার –
    মতো এক বুক বিষাদ নিয়ে।

    আমি তো দূর আকাশ, যেখানে-
    বৃষ্টির কোনো ঘর নেই,
    আমি তো সেই ছায়া, যাকে-
    ছুঁতে চেয়েও কেউ পায় না কাছেই।

    ​একদিন যখন চারপাশ –
    একদম নিস্তব্ধ হয়ে যাবে,
    আমার মতো কাউকে তো দূরে থাক~
    আমার এই ফ্যাকাসে ছায়াটাকেও আর খুঁজে পাবে না।

    লিখা:-HK.Khushi Sheikh.

    3
    8 Comments
    • আপনার লেখনীতে নিজের অগোছালো মনের প্রতিফলন এবং বিষাদের যে গভীর অনুভব ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে এক অদ্ভুত নীরবতা তৈরি করে, বিশেষ করে যেখানে আপনি নিজেকে বৃষ্টির ঘরহীন আকাশের সাথে তুলনা করেছেন—এটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক অসাধারণ সৃষ্টি।

    • হাসির আড়ালে যে কত মেঘ জমে থাকে, লেখাটি যেন সেই নীরব গল্পই বলে।

    • আপনার লেখাটা ভীষণ গভীর আর এক মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবীটা থমকে গেল। অগোছালো এই অনুভূতির মাঝে আসলে কি আপনাকে একটু হালকা হতে সাহায্য করে? এই গ্রুপে অন্য যারা সুন্দর সুন্দর লিখছেন, তাদের লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট দিয়েন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হবে।

    • আমিতো দূর আকাশ যাকে ছোঁয়া যায়না, তবুও তাকে ছুঁতে চাই পারবো কিনা জানিনা আপনার লেখাটা দারুণ।

    • আমি যেমনই হই, আমার –
      শূন্যতাটুকু একান্তই আমার,

Skip to toolbar