-
পাওনা মেটাতে মেটাতে আমি ক্লান্ত এখন !
অথচ কিসের দেনা , কার কতটুকু দেনা ?
দেনার সীমানা কিছুই জানি না আমি ।
তবু প্রাণ-পণ যুদ্ধ করে ফিরছি পুরণে তার ।
কেউ কক্ষনো ভুলে ও করেনা জিজ্ঞাসা
কতটুকু পাওনা আমার ।
আইল ঠেলতে ঠেলতে আমাকে
কোনঠাসা করেছে স্বার্থান্বেসী সময় ।
আমার প্রাপ্য এখন অন্যের বগল দাবায় ।
যেন রিলে রেসের কাঠি
আমার হাতেই বদল হচ্ছে বার বার ।
কারো বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তাতে ।
সকলেরই চাই , এক্ষনি চাই ,
পাওনা মেটাতে মেটাতে ক্লান্ত এখন আমি ।
ঘরে – বাইরে হাজার জনার রকমারি চাহিদা
দায়ভার যেন একার আমার ।7 Comments
Friends
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
পংকজ প্রিয়ম
@pankajpriyom
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Drako Shajib
@drako
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Rathy rathy
@rathyrathy
রেদোয়ান শাকিল
@readean




