Profile Photo

র. জামিলOffline

  • r.jamil
  • Profile picture of র. জামিল

    র. জামিল

    4 years, 9 months ago
    Profile picture
    4 years, 9 months ago

    কবিতাঃ ছদ্মবেশ
    কবিঃ র জামিল
    ——————————————–
    নিজেকে নিজের আড়ালে রেখে
    বেচেঁ আছি বাঁচার জন্য,
    জন্ম থেকে অদ্যবধি।
    সুখে আছি সুখি হয়ে
    তা প্রমাণে হাসছি সদা,
    চাপা কান্না চাপা দিয়ে।
    সৎ পথে চলছি হেটে
    অসৎ টাকে সামনে রেখে,
    মিথ্যা যুক্তি সঙ্গে নিয়ে।
    প্রতিবাদী কন্ঠ হয়ে
    ক্ষমতার ভয়ে নূয়ে পড়ে,
    টিকে আছি সগৌরবে।
    বন্যতাকে কেন্দ্র করে
    ঘুরছি সদাই সভ্য বেশে,
    সামাজিকতার ঊর্ধ্বে বসে।
    সৈনিক হয়ে অবতার হয়ে
    উঁকি মেরে সামনে দেখে,
    বেঁচে আছি বীরের বেশে।
    জীবন তরে এমন জীবন
    গঠন করে টিকে আছি,
    বর্ণচোরা ছদ্মবেশে।

    4
    2 Comments
Skip to toolbar