Profile Photo

Fatema UrmeOffline

  • Fatema-Urme
  • Profile picture of Fatema Urme

    Fatema Urme

    4 years, 9 months ago

    “এ লোনলি গার্ল ইন দি সিটি ”
    ২. প্রথম দিন মহাখালী থেকে আগারগাঁও যেতে বেশ বেগ পেতে হয়েছে। ফোনকলে ফারহানা আপু কে অনেকবার বিরক্ত করে কিভাবে যেতে হবে, কোন গাড়িতে উঠতে হবে -সব হদিশ নিতে হয়েছে। ওহ , ফারহানা আপুর কথা তো বলা হয়নি। উনি হচ্ছেন আমার প্রথম পরিচিতি এই ঢাকা শহরে। উনার মাধ্যমেই একটা মেয়েদের হোস্টেলে থাকা আর খাবার ব্যবস্থা হয়েছে। শহরে একা, একটা মেয়ে কখনো একটা ফ্লাট বা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেনা। নানান সমস্যা। তাদের জন্য তাই এই হোস্টেল গুলো নিরাপদ। আর আমি যেহেতু একদম ই নতুন। আমার জন্য হোস্টেল-ই ফরজ! বেশ ভয় লাগছিলো, যদিও শুধু মেয়েরা ই এখানে থাকে। তারপর ও -আমার জন্য তো একদম ই নতুন পরিবেশ। অন্যদিকে আমি আবার আমার , এই একাকিত্ব, নতুন পরিবেশ , নতুন মানুষ , নতুন এলাকা সব কিছু উপভোগ করছিলাম। মনে মনে ছক আঁকছিলাম , কিভাবে কথা থেকে শুরু করবো। কার কার সাথে আমাকে যোগাযোগ করতে হবে। ডাইরিতে যত পরিচিত মোবাইল নাম্বার আছে সেগুলো বের করলাম। আমি খুব ভালো করে জানি যে , আজকাল কাউকে বললেই ছু -মন্তর দিয়ে চাকরি হয়ে যাবেনা। তাই ভয় হচ্ছিলো। কি কি ধরণের পরিস্থিতির শিকার হতে হয় কে জানে !! রাতে কান্না আসছিলো , ভয়ে -শঙ্কায় , খুব একা একা ও লাগছিলো। অন্য মেয়েদের দেখছি। ওরা কত সুন্দর করে গল্প করছে, বাইরে যাচ্ছে। ব্যাপারটা যেন এরকম -আমরা সবাই এখানে একই পথের পথিক। সবাই নিজেকে প্রতিষ্ঠিত করতে এসেছি। সতরাং ভয় পেয়ে চলবেনা।
    সাহস করে সন্ধ্যায় বের হয়েছি। উদ্দেশ্য , একটু এলাকা টা ঘুরে ঘুরে দেখা। সেই সাথে কোনো কম্পিউটার এর সাইবার ক্যাফে আছে কিনা খুঁজে নেয়া। আর এমন একটা টি ষ্টল খুঁজে বের করা , যেখান থেকে আমি চা এনে খেতে পারবো। হোস্টেলে আবার চা বানিয়ে খাবার সুযোগ নেই। তাই বাইরে বসেই পান করতে হবে অথবা মগ ভর্তি করে নিয়ে এসে খেতে হবে। আমার আবার চা না হলে চলেনা! এবারের চা খাবার বিষয়টা আমার জন্য একটা এক্সপেরিমেন্ট বলা চলে। আমি কখনোই বাইরে কোনো রেস্টুরেন্ট বা ছোট হোটেলগুলোতে বসে চা খাইনি। একা -দোকা কোনোভাবেইনা। ভাবলাম , এইবার তাহলে নিজের সাহসের একটা পরীক্ষা হয়ে যাক। শুরু হলো আমার প্রথম এক্সপেরিমেন্ট। একা , হোটেলে বসে চা খাওয়ার এক্সপেরিমেন্ট। (চলবে)

    7
    6 Comments
Skip to toolbar