-
কিশোরী_বয়সের_ভালোবাসা।
(না কি অপরিণত বয়সের ভুল )
লেখাঃ মেহের_মেহের_সীমা।
পর্বঃ ৫যুদ্ধের পর পর শাহেদ এর বড় ভাইকে তাদের মা বিয়ে করান।
আচ্ছা বারবার বড় ভাই বলছি, এরথেকে তার নামটাই বলি কি বলেন?
শাহেদ এর বড় ভাইয়ের নাম রাশেদ বেপারি।
রাশেদ তার বৌকে বাড়িতে রেখে আদমজী জুট মিলে কাজে ফিরে আসেন।
শাহেদ বড় ভাইয়ের আরো আগেই কাজে ফিরেছেন।
শাহেদ যতটা কাজের মধ্যে ডুবে যাচ্ছে রাশেদ ততটাই উদাসীন হয়ে গেছে।
রাশেদের আজকাল ঢাকায় থাকতে ভালো লাগে না।
কারণ পাঁচ ছয় মাসে একবার সে বাড়িতে যেতে পারে।
আগের মতো প্রতিমাসে আর বাড়িতে যাওয়া হয় না।
তবে দুই ভাই একসাথে কখনো বাড়িতে যায় না।
যাতে মায়ের ঠিকঠাক খবর নিতে সমস্যা না হয়।
রাশেদ একটু স্বার্থপর টাইপ হলেও তাদের একটা দিক অনেক মিল।
তা হচ্ছে দুই ভাই তাদের মা’কে ভীষণ ভালোবাসেন।
বিয়ের সাত বছর হয়ে গেছে।
এরমধ্যে দুই ছেলে ও এক মেয়ের বাবা হয়েছেন রাশেদ বেপারি।
মা,বৌ,ছেলে মেয়েকে ছেড়ে এখানে থাকতে কষ্ট হচ্ছে।
অনেক বছর ধরে দুই ভাই ওখানে চাকরি করছেন।
আর চাকরি করতে ইচ্ছে করছে না তার।
দেশে গিয়ে দোকান করবেন ভেবেছেন।
এরমধ্যে
শাহেদ বেপারি জুট মিলের ইউনিয়ন লিডার ছিলেন।
তার নাম ডাক ভালোয় ছিলো।
আস্তে আস্তে জুট মিলে লোকসান হতে থাকে।
তাছাড়া শাহেদ বেপারির পিছনে বিপক্ষের অনেক শত্রু লেগে গিয়েছে।
যে কোন মুহুর্তে তার উপরে হামলা হতেও পারে।
তবে সে সব শাহেদ বেপারি পরোয়া করে না।
কিন্তু রাশেদ বেপারির তাদের মা’কে সবকিছু বলে দেন।
সব শুনে তাদের মা সিদ্ধান্ত নেয় সে আর ছেলেদের ঢাকা রাখবেন না।
নুন পানতা খাবে তাও ছেলেদের নিজের কাছে রাখবে।
যে চিন্তা সেই কাজ।
শাহেদ বেপারির মা চাঁদনী বানু শাহেদ বেপারি কে চিঠি দিয়ে ঢাকা থেকে বাড়িতে আনেন।
এবং চাকরি ছেড়ে দিতে বলেন।
ও আপনাদের তো বলায় হয়নি।
রাশেদ ও শাহেদ বেপারির মায়ের নাম চাঁদনী বানু।
চাঁদনী চক দেখতে শ্যামলা তবে তার চোখে মুখে মায়ায় ভরপুর।
হাঁটুর নিচ পর্যন্ত ঘনকালো চুল থাকায় তার স্বামী তাকে আদর করে কেশবতী ডাকতেন।
যা এখন শুধু স্মৃতি।
তো যা বলছিলাম,
শাহেদ বেপারি ছিলেন মা ভক্ত ছেলে।
মায়ের এক কথায় তার সাধের চাকরি ছেড়ে দেয়।
ওদিকে
আগে থেকে রাশেদ বেপারির চাকরি করার ইচ্ছে ছিল না।
সে তাদের মায়ের এই সিদ্ধান্তে ভীষণ খুশি হন।
দুই ভাই দেশে এসে দোকান শুরু করেন।
শাহেদ বেপারি তার জমানো টাকা দিয়ে বাজারে মৌখিক দলিল এ আলাদা একটা নতুন দোকান কিনেন।
আগে কাগজে কলমে থেকে মৌখিক দলিল বেশি হতো।
তো সে বাজারে নিজের কসমেটিক এর দোকান দেন।
সেই দোকানের জন্য ঢাকা থেকে মালপত্র টলারে করে নিতেন।
যখন দোকানের জন্য মালপত্র কিনতে ঢাকা আসতেন সে সময়ে তাদের মায়ের জন্য অনেক কিছু নিয়ে যেতেন।
তাদের মা পুরনো ঢাকার বাগরখানি পছন্দ করতেন।
শাহেদ বেপারি তার মায়ের জন্য ঢাকা থেকে প্রতিমাসে তা নিতেন।
এরমধ্যে কেটে যায় আরও কিছু সময়।
দুই বছর পর তাদের অবস্থা ফিরে যায়,
বাজারে সব চেয়ে বড় দোকান হয় তাদের ।
এদিকে শাহেদ বেপারি আরও কয়েকটি হাঁটে দোকান রাখেন।
দিন দিন ব্যাবসায় উন্নতি হতে থাকে।
এরমধ্যে শাহেদ বেপারি বিয়ে ঠিক হয় তার বড় ভাইয়ের মামাতো শালী রেবার সাথে।
রেবা মেয়েটা দেখতে অপরুপা সুন্দরী।
অবশ্য রাশেদ এর বৌ ও অপরুপ সুন্দরী।
কিন্তু চাঁদনী বানু সুন্দর গায়ের রং নয় সুন্দর মন পছন্দ করেন।
এদিকে
শাহেদ তো তার হবু বৌয়ের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে।
বড় ভাইয়ের শালী হওয়াতে তারায় ওর জন্য রেবাকে পছন্দ করেছেন।
বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে গেলে রেবার সাথে মাঝে দেখা হতো।
বিয়ের কথা উঠার পরে এক সময় মন দেওয়া নেওয়া হয়।
অন্যদিকে শাহেদ বেপারির মায়ের এই মেয়ে তেমন বেশি পছন্দ ছিল না।
তার কাছে মনে হয়েছে এই মেয়েকে দিয়ে সংসার হবে না
তার চেয়ে বড় কথা মেয়েটা বেশি চঞ্চল।
তিনি গোপনে গোপনে আশেপাশে ছোট ছেলের জন্য মেয়ে খুঁজতে থাকেন।
এক সময় সুমনা বেগমের খোঁজ পায়।
মেয়েটার হরিণী চোখ,গোলপি ঠোঁট ও খাড়া নাক তাকে যতটা মুগ্ধ করেছেন।তার থেকে বেশি মুগ্ধ করেছে সুমনা ও তার পরিবারকে।
মেয়েটা রেবার মত ফর্সা নয় তবে স্যামলা সুন্দরী বলায় যায়।
চেহারায় মায়ায় ভরপুর।
সুমনার পরিবার ছিলেন পহেজগার ধরনের।
যা শাহেদ বেপারির মায়ের মন কারে।
তাছাড়া বড় বৌ ভালো হলেও তারমধ্যে একটু অহংকার রয়েছে ।
তার যত্ন করেন ছেলের ভয়ে সেটা চাঁদনী বানুর বুঝতে সমস্যা হয় না।
তার মামাতো বোনের মধ্যে যে এই স্বভাবটা থাকবে না তার ঠিক নেয়।
শাহেদের মা সুমনাকে এতটাই পছন্দ করে ফেলেন যে ছেলের মতামত না নিয়ে তাদের পাকা কথা দিয়ে দেন।
এরমধ্যে শাহেদ রেবার প্রেম মাখামাখি অবস্থা।
শাহেদকে রেবা বিয়ের জন্য তাড়া দেন।
তাদের বিয়ে ঠিক হয়েছে কতদিন হয়েছে এখনও বিয়ের জন্য নির্দিষ্ট কোন তারিখ বা সময় ঠিক করা হচ্ছে না।
তাছাড়া শাহেদ নিজেও রেবাকে একান্তে কাছে পেতে চান।
ভালোবাসার মানুষটির থেকে দূরে থাকা যে বড় কষ্টকর।
সেজন্য শাহেদ বেপারি ঠিক করেন আজ রাতে দোকান থেকে এসেই রেবার ব্যাপারে মায়ের সাথে আলাপ করবেন।
যে ভাবনা সেই কাজ।
রাতে দোকান থেকে আসার পর হাতমুখ ধুয়ে আসে দুই ভাই।
ছেলেরা ও মেয়ে তারা আসার আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে।
শাহেদ বেপারি তার ভাবীকে সমীহ করে চলেন।
সেজন্য বিয়ের ব্যাপারে তাকে দিয়ে মা’কে বলাতে চেয়েও পারছে না।
তবে শাহেদ বেপারি জানে সে মায়ের সামনে একবার বিয়ের তারিখ এর কথা তুললে তার ভাই ভাবী সবটা সামলাতে পারবে।
কারণ পাত্রী তো আর দূরের কেউ নয়।
ভাবীর আপন মামতো বোন।
খাওয়ার মাঝখানে শাহেদ তার মা’কে বলেন,মা আপনার সাথে কিছু কথা ছিলো।
শাহেদ এর মা ছেলের দিকে তাকিয়ে বলেন,বাবা তুমি কি ভুলে গেছে, আমি খাওয়ার সময় কথা বলা পছন্দ করি না।
আগে খাওয়া শেষ করো।
শাহেদ মায়ের কথামত খাবারের দিকে মনোযোগ দিলেন।চাঁদনী বানু ছেলেদের দিকে তাকিয়ে বললেন, খাবারের পর তোমরা সবাই আমার ঘরে এসো।
শাহেদ এর বিয়ের ব্যাপারে কথা বলবো।
আমি আমার ঘরে যায় এখানে আর বসে থাকতে পারছি না।
কথাটা বলে সে নিজের ঘরের দিকে গেলেন।
ঘর বলতে , সামনে, পিছনে ও পাশে বারান্দা দিয়ে দূচালা করে টিনের বাড়ি।
এখানে বারান্দা বলতে ব্যালকনি বোঝানো হয়নি।
দেশের বেশিরভাগ বাড়ি বারান্দা দিয়ে তৈরি।
এখন যেমন রুম করে বাড়ি করে তখন বারান্দা দিয়ে বাড়ি করা হতো।
আর তখন থাকার জন্য খাঁট খুব কম সংখ্যক মানুষ ব্যাবহার করতেন।
সে সময়ে চকির প্রচলন ছিল বেশি।
সামনের বারান্দায় চাঁদনী বানু নাতি নাতনি নিয়ে থাকেন, পিছনের বারান্দায় বড় ছেলে ও পাশের বারান্দায় ছোট ছেলে মানে শাহেদ থাকেন।
মাঝের রুমটা মেহমান এলে থাকে।
ঘরের মধ্যে আসবাবপত্র বলতে, তিনটি চকি একটা খাঁট, সেগুন কাঠের আলমিরা, কাঠের খানাঢলি,ধানের গোলা, আর্মিদের দুটি ট্রাংক ও কম্বল, সিন্দুক,রেডিও, সিরামিকের কিছু প্লেট বাটি আছে।
তখন গ্রামে সিরামিকের প্লেটকে কইরা থালা বলতো।
কাঁসার থালা,বাটি,বড় বড় কয়েকটি পাতিল, কয়েকটা পাটি,লেপ,তোষক, বঁটি,শীল পাটা, কাঁথা বালিশ ইত্যাদি।
আসবাবপত্র রয়েছে।
যা গ্রামের বাড়িতে অনেক কিছু ধরা হতো।
এমনকি এসব হাতে গোনা কয়েকজনের পরিবারে ছিল।
তো যা বলছিলাম,
চাঁদনী বানু খাঁটে বসে তসবিহ পড়ছেন।
ছেলেরা খাওয়া দাওয়া শেষ করে মায়ের ঘরে এসে মায়ের পায়ের কাছে বসলো।
শাহেদ এর ভাবী তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে।
শাহেদ মনে মনে উত্তেজনা অনুভব করছেন।
তার মা তার বিয়ের ব্যাপারে কথা বলতে চেয়েছেন।
তারমানে খুব শীঘ্রই রেবা বধূর ভেসে তার ঘরে আসছে।
ইস্ তার যে কি আনন্দ লাগছে।
শাহেদ বাবা তোমার কাছে আমি যদি দামি কিছু চায়,
তুমি কি আমাকে দিতে পারবে?
শাহেদ বেপারি তার মায়ের কথা শুনে থমকে গেছে!
তার মা আজ এভাবে কথা বলছেন কেন?
আচ্ছা মা কি আমার বা রেবার পরিবারের আচরণের কোন না কোন ভাবে কষ্ট পেয়েছেন?
কিন্তু আমি জানা সত্ত্বে তো মা’কে কখনো কষ্ট দিয়ে কথা বলিনি!
শাহেদ যখন এইসব চিন্তায় বিভোর তার মধ্যে চাঁদনী বানু বলেন,কি হলো বাবা?
আমার কথার উত্তর দিতেও তোমাকে ভাবতে হচ্ছে?
মায়ের কথা শুনে শাহেদ বেপারি তার মায়ের পা দুটো আলতো করে তার কোলে নিয়ে হালকা করে টিপতে টিপতে বললেন,মা আপনি এভাবে বলছেন কেন?
আপনি আমার কাছে চায়বেন কেন?
আমাকে তো আদেশ করবেন আমি তা আমার জীবন দিয়ে হলেও পূরণ করতে চেষ্টা করবো।
আচ্ছা মা আপনি কি কোনভাবে আমার উপরে মনক্ষুণ্ণ?
চাঁদনী বানু ছেলের কথা শুনে বললেন,না বাবা,
তবে আমি যা চায়বো তার সাথে তোমার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।
শাহেদ তার মায়ের কথা শুনে বললেন,মা আমার কাছে আল্লাহর পর আপনার চেয়ে দামী কিছু নেয়।
তাই আপনি নির্ধীদায় আমাকে আদেশ করুন।
এরমধ্যে শাহেদ এর বড় ভাই বললেন,মা আপনি শুধু বলুন।
আমরা দুই ভাই তা অবশ্যই পূরণ করবো।
চাঁদনী বানু ছেলেদের দিকে তাকিয়ে বললেন, আমি শাহেদ এর জন্য একটা মেয়ে পছন্দ করেছি।
মেয়েটাকে আমার এতটাই ভালো লেগেছে যে আমি তার বাবা মা’কে কথা দিয়ে এসেছি ।
আগামী সপ্তাহে বিয়ে।
আর রেবা মেয়েটা খারাপ নয় তবে শাহেদ এর বৌ হিসাবে আমার তাকে পছন্দ নয়।
শাহেদ মায়ের কথাটা শুনে চমকে উঠলেন!তবে মায়ের দিকে তাকিয়ে দেখে তার মা উত্তরের অপেক্ষায় তার দিকে তাকিয়ে রয়েছে।
শাহেদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো।
রেবাকে ভালোবাসে তবে সেজন্য মা’কে অসম্মান করতে পারবে না।
তার কাছে মা যে তার পৃথিবী।
জন্মের পর বাবাকে দেখেনি মা কত কষ্ট করে তাকে বড় করেছেন একা একা।
আজকের এই পরীক্ষায় তাকে
ভালোবাসা বিসর্জন দিয়ে হলেও মায়ের সম্মান বাঁচাতে হবে।
নিজের কষ্ট বুকে ভিতরে চেপে ঢুক গিলে আস্তে করে বললেন,মা আপনি যাকে বলবেন আমি তাকেয় বিয়ে করবো।
শাহেদ এর বড় ভাবী ভেবে ছিলেন শাহেদ বিয়ে করতে অস্বীকার করবেন।
কারণ সে তো তার বোন রেবাকে ভালোবাসেন ।
কিন্তু শাহেদ বিয়ে করতে রাজি হয়েছেন ।
তা দেখে সে কিছুটা ভড়কে যান।
শ্বাশুড়ির দিকে তাকিয়ে আমতা আমতা করে বললেন কিন্তু আম্মা ভাইজানের বিয়ে তো আরও আগেই রেবার সাথে ঠিক করেছেন।
তাহলে এখন আবার কেন নিষেধ করছেন।
রাশেদ বেপারি তার বৌয়ের কথা শুনে বৌকে ধমকে বললেন,এই চুপ।
মা কি বলছে শুনো নি।
মায়ের রেবা কে পছন্দ নয়।
এটায় শেষ।
তাছাড়া মায়ের ইচ্ছেয় আমাদের কাছে বড় অন্য কিছু নয়।
এরপর দিনগুলো দেখতে দেখতে চলে যায়।
ঘটা করে সুমনা ও শাহেদ এর বিয়ে।
বিয়েতে সোনার অলংকার, বিখ্যাত মুসলিন শাড়ি কিছুই বাদ রাখেনি চাঁদনী বানু ছেলের বৌকে দিতে।
শাহেদ বেপারি করে বৌ নিয়ে আসে বাড়িতে।
তবে বৌয়ের মুখ দেখে তেমন একটা খুশি হয়নি।
শাহেদ এর কাছে মনে হয়েছে রেবার রূপের কাছে এই তুচ্ছ।
তবে তার মা যেহেতু এই মেয়েকে পছন্দ করেছেন।
সেখানে তার আর কোন কথা নেয়।সুমনার আজৌও মনে আছে,বিয়ের প্রথম রাতে যা বাসর রাত বলে পরিচিত।
সেই রাতে তার স্বামীর প্রথম কথা ছিলেন, তুমি আমার মা’কে যতটা ভালোবাসবে।
আমার কাছে থেকে ততটাই সম্মান পাবে।
তোমাকে আমার জন্য আমার মা পছন্দ করেছেন কথাটা সব সময় মনে গেঁথে রাখবে।
তাছাড়া একটা কথা মাথায় রাখবে ,যদি কখনো তোমার দ্বারা আমার মায়ের অসম্মান হয় তো সেদিন তোমাকে ত্যাগ করতে আমার ভুল হবে না।
সেদিন কঠিন কথাগুলো শুনে সুমনার যতটা কষ্ট হয়ে ছিল তার থেকে এই ভেবে ভালো লেগেছিল।
স্বামী নামের মানুষটি তার মা’কে কতটা ভালোবাসে তা দেখে।
সেদিন সুমনা মনে মনে পন করেন,এই জীবনে যতদিন বেঁচে থাকবে কখনো সে শ্বাশুড়ির কথার অবাধ্য হবে না।
সেদিনের পর থেকে কম চড়ায় উতড়ায় পার করতে হয়নি।
কারণ শাহেদ বেপারি মায়ের কাছে যতটা শান্ত ।
মানুষ হিসেবে তার থেকে অনেক বেশি রাগী, অশান্ত।
কথায় কথায় রেগে যাওয়া যার স্বভাব।
সুমনা বেগম বিয়ের কয়েক দিনের মধ্যে বুঝে যায়।
তার স্বামী অন্য কাউকে ভালোবাসেন।
তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন ঠিক তবে মনে জায়গা দেয়নি।
স্বামীর মনে অন্য জনের বাস তা বুঝতে পেরে সুমনা ভেঙে পড়ে তা চাঁদনী বানুর নজর এড়ায়নি।
সে সুমনাকে শক্ত হতে বলেন।
চাঁদনী বানু মায়ের মতো সুমনাকে আগলে রাখে সে সময়ে।
ছেলের পছন্দ অপছন্দ সবকিছু বলেন।
চাঁদনী বানুর রান্নার নাম ডাক ছিলো।
যে একবার তার হাতের রান্না খেয়েছে সে বারবার খেতে চাযবে।
আর চাঁদনী বানু তার বড় ছেলের বৌকেও রান্না নিজ হাতে শেখান।
তবে সে মোটামুটি ভালো রান্না শেখতে পেরেছে পুরোপুরি নয়।
চাঁদনী বানু সুমনাকে নিজ হাতে যত্ন করে রান্না শেখায়।যাতে সুমনা তার ছেলের মন জয় করতে পারেন।
চাঁদনী বানুর চেষ্টা কিছুটা সফল হয়।
এক বছরের মধ্যে সুমনা হুবহু চাঁদনী বানুর মত রান্না শিখে যায়।
এরমধ্যে সুমনা শ্বাশুড়ির মাথায় তেল,দেয়া,তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, সময় মতো খাবার দেওয়া।
সব করেন।
ধীরে চাঁদনী বানুর প্রতি সুমনার যত্ন শাহেদ বেপারির মনে দাগ কাটে।
এরমধ্যে শাহেদ বেপারি জানতে পারেন, সে বাবা হবে।
এই এ খবর শুনে সে খুশিতে সুমনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন।
চাঁদনী বানু খুশি দেখে কে?
বড় ছেলে দুই ছেলে ও এক মেয়ের বাবা।
এখন তার ছোট ছেলেও বাবা হবে ভাবতেই আনন্দে বুক ভরে গেছে।
দেখতে দেখতে চলে যায় নয় মাস ।
শাহেদ বেপারি ও সুমনা অনেকটা কাছাকাছি এসে যায়।
এরমধ্যে ,
সুমনার খুব সুন্দর একটা ছেলে হয়।
দেখতে বিদেশিদের মতো।
গ্রামের সবাই বাচ্চাটার রূপ দেখে হতভম্ব!
এর আগে এতো সুন্দর নাক চোখ গায়ের রং কখনো দেখেনি তারা।
এদিকে শাহেদ ছেলেকে প্রথম কোলে নিয়ে চুমু দিয়ে ভরিয়ে দেন ছোট মুখটা।
স্ত্রীর দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দেয় তা দেখে সুমনার হৃদয়ে সুখের পরশ বয়ে যায়।
হয়তো এখন সন্তানের উছিলায় স্বামীর মনে পুরোপুরি জায়গা করতে পারবে ভেবে।
সুমনা ও সাহেদের ছেলের নাম রাখা হয় সাইদুর ইসলাম।
ধীরে ধীরে সাইদুর বড় হতে থাকে।
দেখতে ছেলেটা যতটা সুন্দর তার থেকেও স্বভার চরিত্র মুগ্ধ করার মতো।
এই ছেলে কখনও জোরে জোরে চিৎকার করে কাঁদতো না ব্যথা পেলে ফুঁপিয়ে কেঁদে ওঠতো।
চাচাতো ভাইদের কাছে কিছু দেখলেও তার জন্য বায়না ধরতো না।
কথা বলতে নরম সুরে।
শাহেদ বেপারি তো ছেলে বলতে পাগল।
ছেলের জন্য প্রতিদিন নিত্য নতুন খেলনা নিয়ে আসতেন।
অবশ্য প্রতিদিন দোকানে যাওয়ার আগে মায়ের কিছু খেতে ইচ্ছে করে কিনা, কিছু আনতে হবে কিনা তা জিজ্ঞেস করতে কখনো ভুল হতো না।
এদিকে,অন্য নাতি নাতনি থেকে সাইদুর আলাদা ছিল।
চাঁদনী বানু নাতির এমন স্বভাব দেখে হতভম্ব!
বাচ্চা মানুষ হয়েও কাজকর্ম বড়দের মতো।
এই বয়সেও চাঁদনী বানুর খেয়াল রাখতে ভুলে সাইদুর।
দেখতে দেখতে কেটে যায় পাঁচটি বছর।
সাইদুরের যখন ছয় বছর সে সময়ে দেখতে দশ বারো বছর বাচ্চাদের মতো লাগতো।
মায়ের মতো খাটো হবে না দেখে বোঝা যেত।
এরমধ্যে হঠাৎ এক রাতে সাইদুরের জ্বর আসে।
ফর্সা মুখটা লাল টকটকে হয়ে যায়।
চাঁদনী বানু ও সুমনা সাইদুরের অবস্থা দেখে ভয় পেয়ে যায়।
আর শাহেদ বেপারি তো ছেলের অবস্থা দেখে পাগলের মত বলতে থাকে ,মা আমার ছেলে এমন করছে কেন?
ও মা ওর কি খুব কষ্ট হচ্ছে।
চাঁদনী বানু ছেলের অবস্থা দেখে নাতির মুখের দিকে তাকিয়ে একটা কথায় মনে হচ্ছে এতো সাধারণ জ্বর নয় সর্বনাশা জ্বর।চলবে
12 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 September 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Saifun nesa Shima
Housewife
Friends
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
মাহ্দী সাকিব
@mahdi-sakib
মাহীম খান
@meho
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
এফ. আর. মাহদী
@frmahedi
ইফতিশা খানম
@eftishakhanam
Poly Alam
@butterflywords
Mubarra Ayesha Chowdhury
@mubarra45




Big writing…… May your effort is rewarded….