-
আমার ‘অভাবী ঘুম’ পালিয়েছিলো এক রাতে
– ———“হ্যালো,
‘৯৯৯’
আমার একটি অভাবী ঘুম পালিয়েছে কিছুক্ষণ আগে,
-এতো রাতে খুঁজতে পারবেন না!
আশ্চর্য,
-শহরের রাতের পুলিশ কী করে!
হারিয়ে যাওয়া ঘুম- খুন হওয়ার চেয়েও বড় খুন।
আমাকেই খুঁজে নিতে হবে!
শুনুন দয়া করে ফোন রাখবেন না,
‘অভাবী ঘুম’ রাতেই খুঁজতে হয়,
রেখে দিলেন!”অনেকদিন হলো-
শুধু পোষ মানাবো বলে,
একটি অভাবী ঘুম শিকলে বেঁধে রেখেছিলাম মানিব্যাগের গোপন ভাঁজে।
রাতেই হলেই তাকে শিকলে আটকে রাখতাম দু’চোখের ছায়ায়।
সেই অভাবী ঘুম সারারাত ঝুলতে থাকত
আমার দু’চোখের বিকারগ্রস্ত ছায়ায়।তারপর এক ঘোরগ্রস্ত রাতে
একটি অন্ধ পেঁচা যখন বুক ছিঁড়েফুড়ে উড়তে লাগল,
আমার দু’চোখের ছায়াও মরতে লাগল সেই
অন্ধ পেঁচার ডানার দাবড়ানিতে।
ঠিক তখনই সুযোগ বুঝে পালাল আমার অভাবী ঘুম।আমার অভাবী ঘুম এই শহরেই লুকিয়ে ছিল।
ঘোরলাগা চোখ নিয়ে সে রাতেই পুরো শহর উঁকিঝুঁকি দিলাম,
কোথাও যখন পেলাম না,
তখন কেন যে বারবার মনে হচ্ছিল-
“অভাবী ঈশ্বর বোধহয় ঘুমোচ্ছে আমার অভাবী ঘুম চুরি করে।”একসময় পেয়ে যাই তাকে,
এক ঘুমন্ত বাড়ির দোতলার জানালায় উঁকি মারছিল সে।
চোরের মতো আমিও দেয়াল টপকে উঠে আসি দোতলার জানালায়।
অভাবী ঘুমের কাঁধে হাত রেখে আমিও চোখ রাখি জানালায়।
আশ্চর্য হয়ে দেখি সেই বাড়ির বিছানায় পড়ে আছে তোমারই মরা ঘুম।আমি জানতাম না
ঘুম মরে গেলে দু’চোখ এত ভয়ংকর অভাবী দেখায়।
কারণ একসময় তোমার দু’চোখে ছিল আমার দোতলা ‘ঘুম বাড়ি’।“হ্যালো,
হ্যালো,
‘৯৯৯’
আমি পেয়েছি আমার অভাবী ঘুম,
আপনাদের আর কখনো বিরক্ত করবো না।
সে এখন পাহারা দিচ্ছে একটি মরা ঘুম।
আপনারা ভাববেন না,
সে একা নয়,
সাথে আছে আমারও দু’চোখের মৃত ছায়া”।
———————————————
রশিদ হারুন
কাব্যগ্রন্থ- আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না
২৫/১১/২০১৯5 Comments
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali


অভাবী ঘুম; অভিনন্দন।