Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    “দৈন্য”
    -পি.কে. সরকার

    দৈন্যতায় জন্ম দৈন্যের,
    বয়সটা আর কতই হবে,
    হয়তো এগারো নয়তো বারো,
    সময় তার পাঠশালায় যাবার,
    মুক্ত বলাকার মত উড়বার।
    জন্মে প্রাপ্ত দারিদ্র্যতা,
    আর প্রকৃতি প্রদত্ত পেটটা,
    কেড়ে নিলো শৈশবটা,
    এতো টুকু পেটে….
    কত টুকু খাবে!
    তবু ছোট ছোট হাত দু’টো,
    বড় বড় কর্ম করছে কতো!
    পাঠশালা যাওয়ার পথের ধারে,
    রয়েছে তার মালিকের গ্যারাজ,
    দৈন্য এখানে কাজ করে।
    বিকিয়ে দিয়েছে শৈশবকে,
    শিশু শ্রমের দামে।
    কত শত শিশু রোজ আসে যায়…
    শিশু শ্রমের পাশের এই রাস্তায়,
    কখনও কখনও অপলক চেয়ে রয়,
    অবচেতন মনে স্বপ্ন বুনে…
    পাঠশালার আকাশে মনে মনে উড়ে।
    মালিকের কর্কশ স্বরে…
    সে ভ্রম তার কেটে যায় ভয়ে।
    নিয়তির চরম বাস্তবতায়…
    মোহ তার কেটে যায়।
    নিষ্পাপ চোখে…
    অব্যক্ত প্রশ্ন হাজারে হাজারে,
    এ দায় দেয়নি কাউকে,
    নিয়তি প্রদত্ত চক্রে,
    চক্কর খাচ্ছে অনবরত।
    অজস্র দৈন্যদের পাবে…
    সভ্যতার আনাচে কানাচে,
    পাবে হোটেলের এঁটো থালে,
    পাবে আলো ঝলমলে প্রাসাদ মাঝে,
    দিচ্ছে ছেঁকা ছোট্ট শরীরে,
    দৈন্যদের কান্নায়, সভ্যরা অট্টহাস্য করে!
    দীনতা হীনতা নহে….
    তারা বিত্তহীন বটে,
    তবে চিত্তহীন নহে।
    সমাজের চরম ক্ষতি,
    তারা কোনো কালে করেছে কি!
    সভ্য বলা আজব প্রাণী,
    করছে ক্ষতি সবাই জানি।
    শিশু শ্রম বন্ধ কাগজে,
    বাস্তবটা দেখো তুমি সমাজে।
    বিকিয়ে শৈশবটা…
    অন্ন কেনে হতভাগা।

    13
    12 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar