Profile Photo

NawabOffline

  • Nawab
  • Profile picture of Nawab

    Nawab

    4 years, 10 months ago

    বাঘের লেজ নাকি বিড়ালের মাথা?

    আমাকে যদি কখনো উপমা স্বরূপ একটা বাঘের লেজ আর একটা বিড়ালের মাথার মাঝে যেকোনো একটা হিসেবে আত্নপ্রকাশ ঘটাতে বলা হয়, তখন আমি বেড়ালের মাথা হিসেবে আত্নপ্রকাশকেই শ্রেয় মনে করবো। অনেকে বলতে পারেন যে, আরে লেজ তো ওটা বাঘের লেজ। কোথায় বিড়াল আর কোথায় বাঘ!!

    আসলে তুলনাটা কিন্তু উপমায় এবং একই শ্রেণীর প্রাণীর মাঝেই। বিড়াল হলো বাঘের মাসি আর বাঘ সমগোত্রীয়। আর এখানে বাঘ আর বেড়াল না, লেজ(বাঘের) আর মাথার(বিড়ালের) কথা হচ্ছে। আমি কখনোই লেজ হওয়া পছন্দ করবো না। বিষয়টা বাস্তবতায় মোড়ালে বলা যায় যে, আমি একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের লাস্টবয় হয়ে প্রতিষ্ঠানের গর্বে গর্বিত হয়ে বুক ফোলানোর চেয়ে সাধারণ কোনো প্রতিষ্ঠানের টপার হওয়া পছন্দ করবো। কারণ এতে অর্জনের ভাগটা হবে আমার। অপরপক্ষে, লাস্টবয় হওয়াতে আমার ব্যক্তিগত গৌরব নেই। অনেকে আবার বলবে আরে টপক্লাসের পরিবেশই আলাদা; এমন জায়গায় ঝাড়ুদার হলেও সৌভাগ্য। আমি তখন বলবো ব্যাপারটা দৃষ্টিভঙ্গির। আমার কাছে আমার অর্জনটায় মূল; আমার অবদানটায় মূল। লিডার বা ফার্স্টবয়/গার্ল সে ছোট বড় যেই দলেরই হোক না কেন, সে একজন লিডার। তার মাঝে লিডারশীপের গুণাবলী হয়েছে যা টপক্লাস প্রতিষ্ঠানের লাস্টবয়/গার্লের নেই।( যদিও প্রতিষ্ঠান টপক্লাস, কিন্তু এতে তার অবদান নগণ্য) সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা দৃঢ় আত্মবিশ্বাসের জন্ম দেয়।

    বাঘের লেজটা সবসময় মাথাকে অনুসরণ করবে। সে হোক বাঘেরই লেজ। লেজ লেজই থাকবে, কখনো মাথা তো আর হতে পারবেনা। বাঘের লেজের চেয়ে বিড়ালের মাথা অবশ্যই শ্রেয়। বিড়ালের মাথাটা নিজের পথ নিজেই নির্ধারণ করবে, বাঘের লেজের মতো গুটিয়ে চলবে না। তার প্রতিটা পদক্ষেপ হবে নিজের নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণ করতে পারার চেয়ে স্বাচ্ছন্দের কিছু আর হয়না। এজন্যই আমার কাছে বড় কিছুর ইশারায় থাকার চেয়ে নিজে খুব ছোট ছোট পদক্ষেপ নিয়ে হলেও নিজের নিয়ন্ত্রণে থাকাটা উত্তম।

    সমাপ্তিতে, বাঘের লেজ হওয়ার চেয়ে বিড়ালের মাথা হওয়া শ্রেয়।

    1 Share
    8
    13 Comments
    • ভাবনাটা ভালো লাগলো। নিয়ন্ত্রন করতে পারাটা সত্যি ইন্সপায়ারিং।

    • স্বতন্ত্র চিন্তা ও ভাষা। এটা দারুণ। ফিলসফিকাল ডিসকোর্সের মতো। আরও আরও হোক 🙂

    • দারুন লেখা। অভিনন্দন।

    • @prithula ধন্যবাদ।🥰

    • @vaskarchou ইনশাল্লাহ।

    • @ovimanimon ধন্যবাদ।🥰

    • দারুণ লাগল লেখকের ভাবনা। বেশ মটিভেট করল আমায়।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 21 December 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • কবি আপনাকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 30 September 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 02 July 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 April 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 12 May 2026 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar