Profile Photo

NawabOffline

  • Nawab
  • Profile picture of Nawab

    Nawab

    • 5 years ago

    জীবনটা প্রতিদিন রঙ বদলায়। কত শত রঙ! সব-ই অজানা অদেখা। কত্ত যে রঙিন জীবন!
    দেখা যায় না, ছোঁয়া যায় না। অনুভব করা যায় শুধু।
    জীবনটা কারো সখের গোলাম না যে চাইলেই সবকিছু নিজের মতো গুছিয়ে নিয়ে ঘুড়ির নাটাইয়ের সাথে বেঁধে মুক্ত আকাশে এলিয়ে দেবে। সময়ের সাথে জীবন গড়ায় না; জীবনের মধ্য দিয়েই সময়টা পেরিয়ে যায়। জীবন আপন তুলিতে রাঙা বেরঙ এক রঙের ঝাঁক। জীবনকে আলিঙ্গন করা যায় না; জীবনকে এড়িয়েও চলা যায় না। জীবনকে জয় করা যায়না; জীবন যুদ্ধে পরাজিত হলেও হেরে যাওয়া যায় না।
    জীবন!! মৃত্যুর কাছে বড্ড অসহায়। আর মৃত্যু?!
    জীবনের কাছে মৃত্যু চির কৃতজ্ঞ। জীবন ছাড়া যে মৃত্যুর কোনো অস্তিত্বই নেই! জানার মাঝে কত্ত অজানা জীবন!
    জীবন!!

    5
    3 Comments
Skip to toolbar