-
“” চাইনি এমন করে “”
সুমাইয়া আক্তারলাল শাড়ি , লাল টিপ আর হালকা বেজা চুলের এত অপরূপ সৌন্দর্যের মোহ নিয়ে ঐদিন আমার সামনে এসে উপস্থিত হয়ে আমাকে বাকরূদ্ধ করে দিয়েছিলে। আমার হতবাক চাহনি দেখে তুমি তো হেসেই লুটিয়ে পড়েছো। হটাৎ হাসতে হাসতে আমার পাশে বসে নাক এগিয়ে বললে, “আজ পারফিউম দিয়েছো দেখছি ! তাহলে তো আজ তোমার কাঁধে মাথা রেখে ঘুমোনোই যায় ” এ কথা বলে আবার পাগলের মতন হাসিতে ফেঁসে গেলে। আমার কাছে সবটাই স্বপ্নের মত ঘটছিল। আমি একথা তোমায় বলতেই তুমি অনেক চিমটি দিলে। “উফফফ!!” বলতেই ঘোরটা কেটে গেলো।
তখন আমার চোখ দুটো ঝর্নার দায়িত্ব পালন করছিল। কেননা একটু আগে আমি আমাদের গত ফাল্গুনের বিকালে ছিলাম। এই ফাল্গুনে তুমি তো সব রঙ ফিকে করে সাদা কাপড়ের অপূর্ব রহস্যে মুড়িয়ে রঙিন ভাব নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ছিলে।
তোমার এই সাজেও আমার খুব প্রেম করতে ইচ্ছে করছে। তোমার কানের কাছে খোঁচা দাঁড়ির স্পর্শে তোমার বকুনি খেতে ইচ্ছে করছে। তোমার গোছানো চুল গুলো এলোমেলো করে তোমারই কোলে মাথা নুইয়ে থাকতে ইচ্ছে করছে।
এত শান্ত হয়ে ঘুম শিখেছো কবে ? আমার পাগলি শেষমেশ আজ শান্ত, কিন্তু সেই শান্তি আমি চেয়েছিলাম কবে ???
6 Comments
Friends
অভিমানী মন
@ovimanimon
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
আ.ক.ম. আবু সাইদ
@a-k-m-abu-syed
আবুল হাসনাত
@abul-hasnat
Shah Kamal
@kuriparahs112384
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
পি.কে. সরকার
@pksarker
Drako Shajib
@drako
Md Nurnabi Sarker
@nurnabi


চমৎকার উপস্থাপন। অভিনন্দন।