-
কথাও কলমে : মুহাম্মাদ আল-মামুন
তারিখ:১৪.১০.২১ইং
কবিতা :-
ভালোবাসা’র বিসর্জন
—————————–
ভালোবাসা’র দিয়েছি বিসর্জন ,
যেটুকু উপার্জন তার পুরোটাই কষ্টের ক্ষত,
যার কোন বাহ্যিকতা নেই,
কাছ থেকে দেখেও বুঝার উপায় নেই,
এ এক অদৃশ্য ভাইরাস,
ডাক্তারের অণুবীক্ষণ যন্ত্রেও দৃশ্যমান নয়,
কেবল অনুভবে ক্ষতগুলো স্পর্শ করা যায়,
মনের উপর এর প্রভাব প্রগাঢ়,,
নিউক্লিও বিক্রিয়ার মত ছড়ায় সমস্ত দেহে,
বুকের ভেতরটা কোরে খায় প্রতিনিয়ত ,
এ যন্ত্রণা বেঁচে থেকেও নরক প্রাপ্তি সম,
রঙ্গিন পোশাকের আড়ালে ভয়াল ক্ষত,
চশমার আড়ালে চোঁখের জল,
হাসির আড়ালে জীবনের বেদনা,
ঘুমের মাঝে ফেলে আসা অতীতের আর্তনাদ,
চলার পথ যেনো নরকের অগ্নিস্ফূলিঙ্গ,
জমিন থেকে আকাশ যেনো দমবন্ধ হয়ে আসা কবর,
ভালোবাসার বিসর্জন –
খরস্রোতা নদীতে তলিয়ে যাওয়া,
আমৃত্যু দীর্ঘশ্বাস আর হারানোর যন্ত্রণা ।8 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010


ভালোবাসাএ সাথে কষ্ট মিলেমিশে থাকে। কষ্টও নিতে হয়। অভিনন্দন।