Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    “ভাড়াটে আত্মা”
    – পি কে সরকার

    দেহঃ
    ওহে বিদেহী আত্মা,
    তুমি এখন কোথা?
    পাওনাদার রয়েছে ঘিরে,
    দিতেছে না মোরে যেতে।

    আত্মাঃ
    আমি ভাড়া নিয়েছিলাম তোরে,
    মিছে কেনো খুঁজিতেছো মোরে?
    আমার রয়েছে বহুত তাড়া,
    তোমায় শোধ দিয়েছি ভাড়া।

    দেহঃ
    সুযোগে তুমি করিলে পলায়ন,
    চরম বিপাকে মোর প্রিয়জন।
    নির্মল শৈশবে, যৌবনের জৌলুসে,
    ছিলে কেনো পাশে তবে!

    আত্মাঃ
    ছিলো বিদ্যা, বুদ্ধি, বিবেক,
    ছিলো অনুভুতি, আবেগ।
    মিছে দায় দিতেছো মোরে,
    আমি শুধুই তোমার ভাড়াটে।

    দেহঃ
    পাওনাদার আর আমার মাঝে,
    পাহাড় সম ঋণ রয়েছে।
    এদায় আমি দিবো কাহারে,
    কি ভুল করিয়াছি আহারে!

    দেহ ও আত্মাঃ
    আত্মার রয়েছে পলায়ন সক্ষমতা,
    দেহের রয়েছে পচনশীলতা।
    তবে করিও না কর্ম এমন,
    লজ্জায় যেনো না পড়ে তোমার প্রিয়জন।
    (আত্মা ও দেহের কাল্পনিক কথোপকথন)

    13
    12 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar