Profile Photo

Farhana HossainOffline

  • Farhana-Hossain
  • Profile picture of Farhana Hossain

    Farhana Hossain

    4 years, 8 months ago

    আমার শরীর ক্যানভাস হোক
    আমার চোখে রঙ
    আমার বুকের ভাঁজেই হারাক
    তোমার তুলির টান।

    পথ চেয়ে চেয়ে ক্লান্ত যখন
    আমার অবুঝ কথা
    তোমার প্রেম জ্বালায় তখন
    দূরপাহাড়ী ব্যাথা।

    কবে কখন আমার হবে
    হৃদয় মেপে ভালোবাসবে
    কবে কোথায় দেখা হবে
    দেনা পাওনা মিটিয়ে দেবে?

    পথের বাঁকে পথ দুটি যে
    একটি বেছে নেবার
    মন বলছে যাক হারিয়ে
    যা হারিয়ে যাবার।

    ঠিকানা আমার দেইনি ভাষায়
    খুঁজে নিও আমায়
    খোলা আকাশ দেবো তোমায়
    মেঘ ডেকে যে কাঁদায়।

    জলপরী ////ফারহানা হোসেন

    10
    6 Comments
Skip to toolbar