Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 8 months ago

    রাত আমায় ভিষণ জ্বালায় ! মনে হয় সকাল কে ভয় পায়। ঘুম পাড়ানি গান শুনাই নিজেকে যেনো রাতের মায়ায় না পরে যাই। সেই আঁধার বেলার ও একটা রূপ আছে,যার সৌন্দর্যে সে আমায় সারাক্ষণ জাগায়। হুট করে কি যে হলো আজ ! আমি তাকে না বলতে পারিনি। জেগেছিলাম তার ডাকে সাড়া দিয়ে।আর দেখলাম, সেই আঁধার ভেদ করে আমি দেখতে পাচ্ছিলাম সব অস্তিত্বকে। একদম অন্যরকম সৌন্দর্য যেনো তাদের ঘিরে রেখেছিলো। গাছ, মানুষ আর রাস্তাঘাট সবকিছুই ঘুমন্ত আর শান্ত লাগছিলো। আমার খুব একা লাগছিলো হঠাৎ করে।আমি রাতকে জিজ্ঞেস করলাম, তুমি এতো শান্ত থাকো কেমন করে? জবাব এলো আমিতো একা জন্ম জন্মান্তর ধরে! যাবো কোথায় এই শান্ত হওয়ার অভিনয় ছেড়ে? আমি বললাম, আর জ্বালিওনা বন্ধুবর আজ থেকে আমিও তোমার সঙ্গী হলাম।তুমিও একা আমিও একা আঁধার বেলাতে নাহয় একটু অশান্ত হলাম !

    “রুবা”

    6
    4 Comments
Skip to toolbar