Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • খোঁজ
    =============
    — শরীফ এমদাদ হোসেন

    কতটা বাড়ালে হাত তোমার ঠিকানা
    কোন ছায়াতলে তোমার বসবাস
    খুঁজে পাবো উল্লাসী মুখ
    কতটা বাড়ালে হাত
    ছুঁয়ে নেবো হিমালয় ফুল তোমার চিবুক।

    কতটা অপেক্ষা হলে চোখের শ্রাবণ
    স্নিগ্ধ চাঁদের ফুল
    সময় উৎসুক
    কতটা যুদ্ধপরায়ণ হলে
    প্রত্যাশার আলোয় আলো হটাই অসুখ।

    কতটা পোড়াই হৃদয়
    কত পথে হেঁটে যাই রোজ
    কতটা কাছাকাছি এলে কতটা ভালোবাসা হলে
    মধুময় ভূগোলের সত্যিই পাবো খোঁজ!!
    ★★★★★★★★★★★★★★★★★★★★★
    টুঙ্গিপাড়া,

    11
    4 Comments
    • সুন্দর কবিতা, তুলটে আপনাকে নিয়মিত পাবো আশা করি।

    • হাত বাড়ালেই নদি। অভিনন্দন।

    • চমৎকার কবিতা। খুব ভালো লাগল। শুভেচ্ছা নেবেন।

    • অনবদ্য কবিতা। বিশেষ করে এই লাইন কয়টি খুব ভালো লাগলো।
      “কতটা অপেক্ষা হলে চোখের শ্রাবণ
      স্নিগ্ধ চাঁদের ফুল
      সময় উৎসুক
      কতটা যুদ্ধপরায়ণ হলে
      প্রত্যাশার আলোয় আলো হটাই অসুখ।” প্রীতি ও শুভেচ্ছা কবি।

Skip to toolbar