-
Md.Monyruzzaman Khan is with আবির আহমেদ পিয়াস and 25 others
” মহব্বতনামা”র একক সাক্ষী ❗
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
মোঃ মনিরুজ্জামান খান” মহব্বতনামায় শপথ নিয়ে একটি বক্র হাড়ের মন’কে মনের আদলে
না মানাতে পেরে,আর প্রমিত ভালোবাসা ফেরত
না পেয়ে নীল ব্যথায় অবশ।
আমি সেই পুরোনো বোকাকান্ত চিরায়ত প্রেম
পুরুষ জামান ধরাবাঁধা নই।
আজ তাই অকল্পনীয় দুঃখ ভারাক্রান্ত হা-হুতাশে
মাথা উচু করে তাকিয়েই_
” আল ফাত্তাহ্ রব”কে সাত আসমান থেকে অক্লান্ত আর্তনাদে বুকের খরা জমিনে নামিয়ে এনেছি,
ভাঙা হৃদয়ের টুকরোগুলো “তাঁর অলৌকিক
পা”য়ের নীচে সাজিয়ে রাখি।
বললাম, আছি! আছি আমি বেঁচে ! তুমি “আল্লাহ্”
বলেছিলে…
” তুমি তোমার পক্ষ থেকে আমার প্রতি মহব্বত
সঞ্চারিত করেছ : যেন তোমার দৃষ্টির সামনে প্রতিপালিত হতে পারি”।
আমি মুক্তো চাষীর ন্যায় সেই ভালবাসা জলপরীর
হৃদয় থেকে লাল নীল হলুদ সবুজ সাদা গোলাপী মুক্তা
তুলে আনার জন্য লাগাতার চাষ করেছি অগাধ বিশ্বাসে।
তুমি” নিশ্চয়ই দেখতে পেয়েছ- আমার মূল্যবান
মুক্তাগুলো এক এক করে লাল শিমুলে ফুটিয়া অকাল বসন্তে কেমন ঝরে যাচ্ছে।
নিবর্ণের জলীয় বাস্পগুলো উড়ে যাওয়া নীল আকাশ থেকে টুপটাপ ঝরে পড়া প্রাণপণে ঠেকিয়ে রাখতে পারিনি।
মন হারানোর ভয়ানক ত্রাসে সরিষা ক্ষেতের হলুদ
হলুদ আবির নিমিষে চোখের আড়াল হয়ে যায়।
রূপ লাবণ্যের নির্মোহে নম্রতার যথাসাধ্য প্রয়োগে হৃদয় সবুজ করে ছুটেছিলাম অদম্য গতিতে, মন-মোহিনীর কিছুটা মায়া নিতে পারব বলে!
” তুমি রব” সাক্ষী হয়ে দেখেছ তো…তোমার দেয়া
নেয়ামত ছত্রিশ’ পরিমাপের সৌন্দর্য নিয়ে কীভাবে
আমার উদ্যানের ঘাসফুলগুলো নিষেধাজ্ঞার
উত্তাপে করে দিয়েছে ছাইবর্ণ ?
মন আমার যতো সাদা সাদা করে থাকি না কেন,
একুশের পদচিহ্ন কুচকাওয়াজ সরল পথ থামিয়ে
দেয়, ষড়যন্ত্র করবার কোন দক্ষতা তুমি” আমাকে
দিলে না! পেলে হয় তো ভালাবাসায় জিতে জেতাম!
গোলাপী মুক্তোদানাগুলো সরোবরের স্বচ্ছ জলে
ধুয়ে মুছে নিটোল প্রেমের আশ্বাসে একটি মালা
পড়িয়েছিলাম। জলের ফুল প্রিয় শাপলা গলার কাঁটা ভেবে স্বইচ্ছায় খুলে রাখে সদর দুয়ারের বাহিরে !
ভালোবাসার উজ্জ্বলতা সেই মালা থেকে দ্রুতই
নিঃশেষ হয়ে যাচ্ছে,
কোন ভ্রুক্ষেপ তো দূরে থাক্, মায়া দেখাবে কী!
সুদূরের সীমান্ত পাণে পৌঁছে কুহকী বিহারিনী আর ফেরায় না দৃষ্টি!
এই বোকার অভ্যন্তরে যা যা ছিল,তার সব কিছু
বিনিয়োগে সম্পূর্ণ একতরফা ক্ষতিগ্রস্ত হয়েছি।
হাতে রইলো অবশিষ্ট শুণ্য বসত ভিটা ! যদি হৃদয়
বিনাশ করিয়া তাহাকে পাইতাম- এই নিশ্চয়তা
“তুমি সৃষ্টিকর্তা” হয়ে আমাকে দিতে; সেই লোভে
না হয় আমি জামান’ এই মহাপাপ করিতাম।
তবুও আর প্রণয়ীর জন্য এক সুতা পরিমানও কিছু
ব্যয় করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।কবিতা ঃ ” মহব্বতনামা” র একক সাক্ষী!
কাব্যগ্রন্থ ঃ বোকা জামান
এবং
অধরা জলপরীর কাব্যনামা ।
প্রকাশিতব্য ঃ আগামী ( ২০২২) একুশের
বইমেলা ।Md.Monyruzzaman Khan
018704747798 Comments

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali



আহা! আপনার লেখা পড়ার এক অন্য সুখ আছে। খুব সুন্দর। শুভ কামনা রইল কবি।❤