Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 5 years ago

    দীর্ঘ নিশি বকে নিরব ভাষা,
    তার তরে হোক যতোই ভরাডুবি,
    দিনের আলোর মায়ায়,
    সে তো করবে কাড়াকাড়ি।

    দুঃখ সুখের কায়ায় জ্বলে,
    হয় মিথ্যে আলোর বাড়াবাড়ি।
    তবু লাল গোলাপের লোভে,
    হয় শতো প্রেমের প্রলাপ ধ্বনি।

    ভিড়ের মাঝেও ভীষণ একা ,
    আজও তুমি আর আমি,
    সাগরের ঢেউয়ের মতন,
    শুধু ছুটছি পাশাপাশি।

    আসবে আবার নিশি,
    মেলবে জোনাকি তার পাখা।
    সকল রঙীন দুঃখ নদী,
    দেবে সুখ সাগরে ধরা।

    রুবা”
    লেখা:— ১২/০৩/২১
    (অনুপ্রেরণা :— প্রিয় দাদা @Borno Chakroborthy ❤️)

    6
    5 Comments
Skip to toolbar