-
তুমি চলে এসো এই শরতে
মুহাম্মাদ আল-মামুন
যদি নিঃসঙ্গ লাগে !
আমায় পাশে না পেয়ে,
তবে চলে এসো এই শরতে,
নীল আকাশে কাশবন দিবো বিছায়ে।যদি মন কাঁদে!
আমার কথা ভেবে ভেবে,
তবে চলে এসো এই শরতে,
শতপদ্ম সাজিয়ে রাখবো পথে ।যদি কাটে নির্ঘুম রাত!
একলা বিছানায় পাশে না পেয়ে,
তবে চলে এসো এই শরতে,
শিউলি ফুলের মালা রাখবো গেঁথে।যদি অসহায় লাগে!
আমি বিনা পথ চলতে,
তবে চলে এসো এই শরতে,
হালকা শীতে ভোরের আলোয় রবো জড়ায়ে।যদি ক্লান্ত হও পথ চলতে!
ভরসায় খোঁজ আমাকে,
তবে চলে এসো এই শরতে,
শান্ত নদীতে নাও ভাসাবো দু’জনে।যদি স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায়!
গুড়িগুড়ি বৃষ্টিতে একলা ভিজে,
তবে চলে এসো এই শরতে,
কাশফুলে চড়ুই পাখির সনে মাতবো দু’জনে।চলে এসো এই শরতে, চলে এসো।।
13 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



ভাল লেগেছে