-
ছলা – কলা
বলতে চেয়েও যে কথাটা যায়নি বলা
গোধূলিতে আকাশ জুড়ে রঙের মেলা
পিচ ঢালা এই রাস্তা ধরে কত বেলা
গেছে কেটে শুধু চোখে চাওয়ার খেলা
কৃষ্ণ কালো তোমার লম্বা বেনীর দোলা
জোর করে তো যায় না করা হেলা ফেলানিত্য দিনই এই যে আসা যাওয়ার কলা
থেকে থেকে ধৈর্য বলে – “ পালা পালা ”
তবু তোমার এই নিদারুন অবহেলা
ঘরে বাইরে আমায় কেবল ধরায় জ্বালা
হু হু কোরে দিচ্ছে বাতাস জানলা খোলা
নদীর জলে ঢেউয়ে ঢেউয়ে করছে ঘোলাএদের মাঝে আর কি তোমায় যাবে ভোলা ?!!
5 Comments
Friends
জাহিদুল ইসলাম
@jahidnotes
Zahidul Islam Roni
@roni03
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
Jannatun Nur
@jannatun-nur
আয়েশা সিমা
@ayesha-sima
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
যুবক অনার্য
@jajan


বাহ! ছলাকলায় দেখি দারুণ অন্ত মিল। সুন্দর।