Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার is with Pijush Kanti Barua and 15 others

    4 years, 8 months ago

    ” সংকটমোচন ”
    – পি কে সরকার
    :
    পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিধ্বংসই নবনির্মাণের কারণ। সংকটময় পরিস্থিতিতে মানুষ না পড়লে জীবনের অর্থ বোঝতে পারে না।
    :
    একবিংশ শতাব্দিতে মানুষেরা অতিমারির চরম সংকটময় সময় পার করছে। যা পৃথিবীকে নতুন করে ভাবাচ্ছে। প্রতিটি সংকটময় পরিস্থিতি যে শুধুই সংকট সৃষ্টি করে তা নয়। অনেক নতুন কিছু শিখিয়ে দেয় এবং অনেক নতুন শব্দের উৎপত্তি হয়।
    :
    অতিমারি আরও একবার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কঠিন বার্তা দিল। কোভিড-১৯, দূরত্ব বজায় রেখে যে চলা উচিত, তা আরও একবার শিখিয়ে দিল। সর্বোপরি যে বার্তা দিলো তা এখনও মানুষগুলো গ্রহণ করতে পারেনি। লালনের সেই বিখ্যাত গানের অংশ, ” ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি, এক জলেই সব হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, যমে তো কাকেউ ছাড়বে না।”
    :
    কোভিড-১৯ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আক্রান্ত করছে এবং মৃত্যুর স্বাদ পর্যন্ত দিচ্ছে। কিন্তু মানুষগুলো এখনও ক্ষমতার মিছে মোহে- ধর্মের নামে বৈষম্য, নির্যাতন চলমান রেখেছে। সাম্প্রদায়িক মনোবৃত্তির সেই বিষবৃক্ষের বীজ ৪৭’ সালের দেশ ভাগের সময় বোপন করা হয়েছে। সেই বীজ এখন প্রকাণ্ড বৃক্ষে রুপান্তর হয়েছে। বংশ পরম্পরায় অন্তরে লালিত হয়ে আসছে। যা মানব জাতিকে বৈষম্যের চরম পর্যায়ে নিয়ে গেছে।
    :
    সমগ্র সৃষ্টির মধ্যে একটি প্রাণও যদি দুঃখী থাকে তবে এ সৃষ্টিও দুঃখীই থাকবে। ঘাত প্রতিঘাত খুবই সাধারণ বিষয়। প্রকৃতির প্রতি মানব জাতি যেমন আচরণ করবে প্রকৃতিও সেই রুপই দেখাবে। যা পৃথিবীবাসী বোঝতে পারছে, জলবায়ুর ব্যাপক পরিবর্তন দেখে। প্রকৃতির প্রতি চরম বৈরি ব্যবহারের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। তাপমাত্রার ব্যাপক পরিবর্তন প্রাণীকূলকে সীমাহীন যন্ত্রণা দিচ্ছে।
    :
    সকলের উচিত এই সৃষ্টির প্রতিটি সৃষ্টিকে মনে প্রাণে ভালোবাসা। এ সৃষ্টিকে যেমন ভালোবাসবো এ সৃষ্টিও তেমন ভালোবাসবে। আগামী প্রজন্মের জন্য যদি একটি নিরাপদ বাসযোগ্য পৃথিবী না রেখে যেতে পারি তা হবে কলঙ্কজনক।
    :
    ক্ষমতায়ন, নিজ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে অজান্তে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দুর্যোগ পূর্ণ পৃথিবী সৃষ্টি করছি।
    – সংকট থেকে উত্তরণের জন্য সংকটের কারণ খুঁজে বের করা, সূক্ষ্ম পর্যবেক্ষণ, স্থির মন, কঠিন অধ্যবসায় একান্ত প্রয়োজন।

    9
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar