Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 8 months ago

    অনুপ্রেরণাঃ—·
    লেখা:– “রুবা”

    বিধবার বেশে আমি এক সধবা
    লক্ষ তারার মাঝে আমি শুকতারা।

    জোনাকির আলোয় আমি পথের সঙ্গী
    সাগরে না মিশেও আমি এক উত্তাল নদী ।

    পথে প্রান্তে আমি গলা ছেড়ে গাওয়া বাউল
    শত দুঃখে আমি মায়ের শাড়ির শান্তি আঁচল।

    ভাবুক হৃদয়ে আমি সুখ বিজরিত স্মৃতি
    ভয়কে নয় সাহস নিয়ে দূর্গম পথ চলি।

    স্বপ্ন দিয়ে নয় চিরচেনা সত্যকে ধারন করি
    শত্রুতা নয় বন্ধুত্বকে আমি হৃদয়ে ধরি।

    গভীর জলের মাছকেও আমি ভালোবাসি
    জেনে শুনে আগুন নিয়ে খেলা করি।

    ঝড়ার আগে হঠাৎ ফুটা আমি লাল গোলাপ
    হিসাবের বাইরে চলা তাই আমি আজন্ম পাপ।

    সবুজ ঘাসে শিশিরের ফোঁটা নই আমি বৃষ্টি
    সুখ খুঁজিনা তাই আমি সবার অবাক দৃষ্টি ।

    বকধার্মিক না হওয়া আমি এক অদম্য ললনা
    যুদ্ধ নয় শান্তিতে বাঁচাই আমার সাধনা।

    কারো খালি জায়গায় নিজেকে বসাইনা
    পুড়ে যাওয়া সম্পদে অহেতুক লোভ করিনা।

    অনুসরণ করিনা যদি ভুলে যাই নিজেকে
    কাক-ময়ূর কোনটাই না হলে কাঁদতে হবে পাছে।

    6
    5 Comments
Skip to toolbar