-
#কবিতা
তুমি
আজ তোমার বিষাদে অঝরে বর্ষা নামে,
আজ তুমি নাই বলেই কোকিল গেছে নির্বাসনে,
তাই বসন্ত হারিয়েছে যৌবন।
শুধু তুমি নেই বলেই সর্বগ্রাসী জোছনা নাই,
তাই মাঝ রাতে ঘর ছাড়া হয় না,কোন চন্দ্রগ্রাসি হিমুর।
তোমার অনভিপ্রেত অনুপস্থিতি মলিন করে গেছে মোনালিসা আর তার রহস্যময় হাসিকে।
তোমার গরহাজিরির কারনেই উত্তাল হয়না রাজপথ শত অনিয়মেও।
হটকারিরা বেমালুম হাতিয়ে নিচ্ছে সব,শুধু তুমি নেই বলেই।
আজ তুমি নেই তাই বোধ হারাচ্ছে সবাই।
কথাগুলো সত্য হলে মন্দ হতো না,
কিন্তু তুমি নাই এতে এদের কারোরই কিচ্ছু যায় আসেনা,
যা যায় তা শুধুই আমার,
তুমি নাই তাই আমার কাটে অকর্মন্য নিদ্রাহীন রাত্রি,
তুমি নাই তাই আমার বসন্তে সবুজ পাতাও হলদে হয়,
সাবলীল জ্যোৎস্না বদলে যায় নিকষ আমাবস্যায়,
অর্জন নেই,সাধ নেই,সাধ্য নেই, আমার তুমি নাই বলে।
নীড়হীন,সুরহীন,সুখহীন আমি শুধু তুমি নেই বলে।6 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
নোমান খালভী
@nomankhalovi
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Drako Shajib
@drako
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
অসীম রহমান
@ashim_rahman
Anik Uddin
@anik123uddin
মাহমুদুর রহমান মনা
@monamilkygmail-com



অসাধারণ