Profile Photo

মেহেদী হাসান সুজনOffline

  • Sujon
  • কবিতা:নিঃসঙ্গ মুহূর্ত
    লেখায়:মেহেদী হাসান সুজন
    _________________________
    ঘড়ির কাটাঁ ছুঁই ছুঁই ১২টা,
    বা মধ্যদুপুর, মধ্যরাত।
    পোকামাকড়ের একটানা ঝিঁ ঝিঁ শব্দটা
    কিংবা অজানা ডাক! শব্দ আতাত।
    শুকনো পাতা মুড়িয়ে চলা
    নিরবতা ভাঙে খসখস শব্দ,
    তীরে বসি আমি শুনি কলতান
    শুনতে পারি শত অব্দ।

    আমি ছাড়ি যান্ত্রিকতা।
    আমি ছাড়ি আধুনিকতা।
    আমি ফিরে যাই আদিম যুগে,
    আমি খুঁজে নেই নিরবতা।

    নিরবতা-
    প্রকৃতিকে বুঝে নেবার সর্বোৎকৃষ্ট পন্থা।
    নিরবতা-
    বুঝতে শিখায় জীবনের কথা।
    আমার নিঃসঙ্গ মুহূর্ত,
    আমি প্রকৃতিতে করি বাস।
    সমাধিস্ত হয়ে মিশবো মাটিতে,
    প্রকৃতির সাথে ছড়াবো আভাস।

    আমার প্রকৃতিতেই বাস।
    __________________________
    ২৩-০৩-২০২১

    11
    4 Comments
Skip to toolbar