Profile Photo

বিলকিস খানম কাজলOffline

  • Bilkiskhanam-Kazal
  • মায়ের আশীর্বাদ
    বিলকিস খানম কাজল
    ❤️💚❤️

    আজকে আমি দিচ্ছি বিদায় তোমার আপন ঘরে
    পরকে তুলে নিও বুকে আমায় রেখো পরে।
    যে বসনে দিচ্ছি বিদায় তেমনি থেকো কাজে
    সংসারকে রাঙিয়ে রেখো নিত্য নতুন সাজে।

    ভুলের তুঙ্গে নয়তো মানুষ ছড়িয়ে পথে রবে
    সে গুলোকে সুধরে তোমার এগিয়ে যেতে হবে।
    আসবে যে ঝড় নিত্য জেনো জীবন নদীর বাঁকে
    সাহস নিয়ে শক্ত হাতে রুখতে হবে তাকে।

    বিশ্বাসের এক বাঁধন আছে আপন ঘরের পরে
    সব খুঁটিরে বেঁধো তারে ভাঙেনা যেন ঝড়ে।
    ভাঙার খেলা সহজ জেনো গড়ায় যত কষ্ট
    জীবন টা খুব মূল্য দিও হয় না যেন নষ্ট।

    এমনি করেই রেখো বেঁধে আচরণের ছায়ায়,
    ভুল করোনা জ্ঞান বিকিয়ে মন্দ রিপুর মায়ায়।
    যেথায় থাকো যেমন থাকো প্রদীপ শিখা হয়ো,
    ধৈর্য হেথায় বন্ধু বড়ই আপন করে নিয়ো।

    আমার হৃদয় ছিন্ন করে দিচ্ছি বিদায় যেনো
    তোমার কর্ম আমার ধর্ম এই কথাটা মেনো।
    আচরণটা এমন করো কেউ না যেনো কাঁদে
    জীবন চলা সহজ হবে মায়ের আশীর্বাদে।

    ❤️💚❤️
    ৩০/৭/২০২১

    8
    5 Comments
Skip to toolbar