Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan is with ইকবাল আহমেদ and 33 others

    4 years, 7 months ago

    জলের গভীরে পরীর হাসি!
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖
    মোহাম্মদ মনিরুজ্জামান খান

    দুর্বিষহ যন্ত্রণায় ছিল! ছিল যে সম্মুখে এগুবার
    প্রেরণায়, অভিমানে নিরলংকার লুকিয়ে রেখেছ প্রচ্ছন্ন উদারতায়!
    কপট রাগের ভেংচি কেটেছিলে যখন দেখেছি নিঃশব্দের দ‍্যুতিময় চমক।
    তোমার কি আমার যত শত আনন্দে আর আমার
    নিরানন্দের উৎকৃষ্ট প্রতিষেধক,
    যতোবার দেখি! যখনই দেখি! যেভাবেই দেখি!
    যেমন দেখি!
    অবাক যা সব দুচোখে থাকে না, জমজমাট আসরে বুকে ধরে রাখি।
    অন‍্যেরা সচরাচর বলে থাকে তোমার ঠোঁটের হাসি
    দেখে জ‍্যোৎস্না ঝড়ে পড়ে।
    তবে কিন্তু আমার পছন্দের কোন শব্দ নেই, তুমি
    বলবে তো -নেই কেন! কী করে
    থাকবে বল? যাদুকরি মোহমায়ায় আচ্ছন্ন রিনিঝিনি ঝংকারে ভাষাগুলো অবরুদ্ধ!
    যেই হাসির কলরবে স্তব্ধ বুকের একতরফা মোহ
    এখন অনির্দিষ্ট বেসুরো মন্দ।
    বিষম ছন্দপতনে তোমারই সহসা বিমুখে তোমার গাল ভরা হাসি নিরুদ্দেশ ;
    ক্ষতির পরিমাণ হলো ঘটনাস্থল বিশুদ্ধ জল প্রপাতে ডুবুডুবু নাকের আগায় নাভিশ্বাস!
    আমি যেমন তেমন মুমূর্ষু পড়ে থাকলেও জলের গায়ে নীলা ফুলের শোভা বিশুদ্ধ,
    পরিণয়ের পংক্তিমালায় ভোরের বাতাসে যাবেনা কখনো মিলিয়ে শিউলীর
    সুভাষিত পদ‍্য !

    15
    7 Comments
    • খুবই মুগ্ধ হলাম। আরো লেখা চাই।

    • অসাধারণ কবিতা। শুভেচ্ছা নেবেন কবি।

    • নানান ছলনায় প্রেম এগিয়ে যায়; অনুভবের হোলায় দোলে কবি মন। অভিনন্দন তোমাকে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 November 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar