Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    4 years, 7 months ago

    মনোলীনার প্রতি বিবৃতি
    ————————
    মনোলীনা,
    তুমি যদি আমাকে কখনো বলো
    ‘ভালোবাসি’
    আমার অস্হিরতা বেড়ে যাবে,
    প্রতি উত্তরে কী বলতে হবে
    আমাকে কখনো কেউ বলে দেয়নি,
    আমাকে কখনোই আগে কেউ এমন করে বলেনি,
    তাই আমি অজ্ঞের মতো ডিকশনারী উল্টাতে থাকব,
    আর সঠিক শব্দগুলো খুঁজতে থাকবো।
    মনোলীনা,
    তুমি যখনই আমাকে বলবে ‘ভালোবাসি’
    আমি পৃথিবীর সবাইকে নিঃশর্ত ক্ষমা করে দেব মূহুর্তেই।
    ছোটোবেলায় রায় বাড়ির জানালায় দাড়িয়ে
    যখন টেলিভিশন দেখতে যেতাম,
    তখন রায় বাড়ির বড় মেয়ে সবিতাদি প্রায়ই
    জানালাটা বন্ধ করে দিত আর হেসে বলতো
    “আজ টিভিটা নষ্ট, কাল এসো।”
    অথচ টেলিভিশনের আওয়াজে আমার
    হাহাকার বেড়ে যেত।
    ছোটবোনটা যখন জানতে চাইত “আজ কী দেখছো দাদা?”
    তখন মিথ্যা করে বলতাম “আজ ওদের টিভিটা নষ্ট ছিলরে!”
    আমি কখনোই সবিতা দিদিকে ক্ষমা করিনি
    আমাদের অক্ষমতাকে নিয়ে হাসার জন্য।
    যদি তুমি বলো ‘ভালোবাসি’
    আমি সবিতাদিকে ও ক্ষমা করে দিব।
    আমি ক্ষমা করে দিব সেই সব পুলিশদের
    যারা একদিন অযথাই সারারাত
    আমাকে আটকে রেখে
    হাত পিছনে বেধে রাতের ঢাকা শহর
    ঘুরিয়ে ছিল তাদের গাড়িতে করে,
    এই গ্লানি আমি কখনোই ভুলিনি।
    তবে তোমার ‘ভালোবাসি’ শব্দ আমাকে
    সব অপমান , গ্লানি থেকে মুক্ত করবে।
    আমি ক্ষমা করে দিব সেই সব শিক্ষককে,
    বিশ্ববিদ্যালয়ে যারা শুধু রাজনৈতিক কারণে
    আমাকে তৃতীয় শ্রেণির ছাত্র বানিয়েছে।
    আমি ক্ষমা করে দিব সেই ব্যাংক ম্যানেজারকে
    শুধু জামানত দেওয়ার যোগ্যতা নেই বলে
    আমাকে ব্যাবসার জন্য ঋণ দেয়নি ।
    মনোলীনা,
    তুমি যখনই আমাকে বলবে ‘ভালোবাসি’
    আমি পৃথিবীর সবচেয়ে বড়ো ক্ষমতাবান মানুষ হয়ে যাব,
    পৃথিবীর সব যুদ্ধ মুহূর্তেই বন্ধ করে দিব এক বিবৃতিতে।
    “ মনোলীনা, আজ আমাকে ভালোবাসার কথা বলেছে,
    তাই এখন থেকে পৃথিবীর কোথাও আর যুদ্ধ হবেনা।”
    মনোলীনা,
    যখনই তুমি বলবে ‘ভালোবাসি’
    আমি পৃথিবীর সবচেয়ে যোগ্যতম মানুষ হয়ে যাব
    আর তোমার কথা তোমাকে দু’বার ফিরিয়ে দিব,
    আর শুধু বলবো, “ভালোবাসি, ভালোবাসি”।
    —————————-
    র শি দ হা রু ন
    কাব্যগ্রন্থ – ভালো থেকো মনোলীনা
    ২৪/০৩/২০১৭

    12
    6 Comments
Skip to toolbar