-
শুদ্ধাচারী হই
বিলকিস খানম কাজল
❤️❤️❤️বড় গভীর হয়ে উঠেছে সময়
আমাদের চির চেনা লক্ষ কোটি বছরের সময়ে পড়েছে মহাকালের ডাক,
আমাদের কৃতকর্মের পান্ডুলিপি তার হাতে।সমালোচক প্রকৃতি শত বছরের নিরবতা ভেঙে
বার বার তুলে জানাতে চেয়েছে
আমাদের কর্মফল
প্লেগ , কলেরা , যক্ষা , কুষ্ঠ , ইনফ্লুয়েঞ্জা গুটিবসন্ত, ব্ল্যাকডেথ, স্প্যানিশ ফ্লু,এশিয়ান ফ্লু,এইচ আই ভি, সার্স, ইবোলা এমনি বাস্তবতার ছবিতে।কিন্তু দৃষ্টান্ধ আমরা প্রতিহত করেছি তাকে
গভীর থেকে গভীরে পৌঁছে বিনষ্ট করেছি তার অস্তিত্ব,
মুছে দিয়েছি সবুজ পর সবুজ, ক্ষুড়ে নিয়েছি প্রকৃতি ও নিরপরাধ সৌন্দর্য,
বন্ধ করেছি প্রকৃতির জলযাত্রা, সভ্যতার আমন্ত্রণে হত্যা করছি পরম বন্ধু অক্সিজেনকে,
আপনে রেখেছি প্রতিপক্ষ কার্বনডাইঅক্সাইডকে।আপনাচারে, আত্নপ্রতিষ্ঠায় তৈরি হতে দেইনি দেহবান্ধব পুষ্টি গুলোকে,
ক্ষমতার চাদরে ঢেকে পুষ্টি গুলোকে হত্যা করে অপুষ্টি করছি লালন,
সৌন্দর্যের চরণে বলি দিয়েছি দেহের পরমবন্ধু ইউমুনিটিকে,
প্রতিটি শিশুর জৈবিক চাহিদা তুলে দিয়েছি ক্যামিকেলের হাতে।চোখ জুড়ানো দুর্বল শরীরে বড় মোহাচ্ছন্ন আমরা,
প্রকৃত সৌন্দর্য, শৌর্য ও বীর্যে বেড়ে উঠা জীবনকে রেখেছি ভারার ঘরে,
প্রয়োজনের কাছে আমাদের লালিত জীবন আজ অযোগ্য ,
আপন কৃতকর্ম সেচ্ছাবন্ধী সঙ্কটের দ্বারে,
প্রতিকূলতাকে প্রতিহত করার ইচ্ছে গুলোকে রেখেছি ফর্মালিনের ঘরে,
মানুষের কৃতকর্ম ছুঁয়েছে আকাশ, যেখান থেকে কর্মফর্দি দেখা যায় না।এমনি হাজারো নির্যাতন নিপীড়ন লাঞ্ছনা ঘৃণায় আক্রান্ত প্রকৃতি বন্ধু আজ,
উপেক্ষিত শক্তিগুলো আজ অবহেলার পাঁজর ভেঙে নিয়েছে মহাকালের রূপ,
আজ তাদের সাথে সখ্যতা হয়েছে আমাদের
অধার্মিকতার,অমানবিকতার,দাম্ভিকতার,
ক্ষমতার, লিপ্সার, নির্মমতার, পাপাচারের
সর্বমূলে আমাদের ভুলে সাজানো জীবনের-
প্রকৃতির সে ভুবনে আমরা বড় অচেনা এখন।আজ যোগ্যতার প্রতিদ্বন্দিতায় আমরা বড় তুচ্ছ প্রমাণিত,
আমাদের ভালোবাসার পৃথিবী জুড়ে আপন কৃতকর্মের বাস,
যেন প্রকৃতির ঘাড়ে কর্মফল তুলে দিয়ে বিলুপ্তের পথে আমাদের এই মহাযাত্রা,
তারপরও অসুদ্ধতার মুখে একটা লাগাম ঝুলাতে পারছি না,
ভাগারে পৌঁছে পরিত্যাক্ত পান্ডুলিপি খুঁজে দেখতে পারছি না,
আমাদের ভুল গুলোকে ভালোবেসে সংশোধনের হাতে তুলেদিতে পারছি না আমর!
অনুতপ্তে সিক্ত হয়ে বন্ধু প্রকৃতিকে অপবাদ ছাড়া দুঃখ জানাতে পারছি না আজো!জানাতে পারিনা ভালোবাসা।
লোভ লালসা ভোগ বিলাসের হাত থেকে নিজেদের মুক্ত করতে পারি না,
স্বাগত জানাতে পারিনা বিধাতার দেয়া সুনির্মল পৃথিবীকে,
আর তাই বার বার আমাদের দাঁড়াতে হচ্ছে মহাকালের মুখোমুখি,
অথচ সেখানেও কাঠগড়ার সি-নিপুণ ব্যবহারী আমরা,
কৌশলে দায়িত্ব ঢেলে দিয়েছি নিরপরাধ প্রকৃতির কাঁধে।অথচ, তারপরও বুঝতে চাইছি না
এ সুন্দর, সু-শৃঙ্খল পৃথিবীতে অশুদ্ধাচারী, অপরাধী এই আমরা, যাত্রা করেছি বিলুপ্তির পথে,
একে অপরের হাতে হাত রেখে ভালোবেসে এখনো বলতে পারছিনা,
এসো, এই নির্মল প্রকৃতিকে রক্ষা করে,
এ সুন্দর পৃথিবীকে আমরা আমাদের বাসযোগ্য করে তুলি,
হে মানুষ ” চলো বিলুপ্ত নয় আমরা শুদ্ধাচারী হই, আমরা শুদ্ধাচারী হয়ে চলি।”কিছুক্ষণ
১৭/০৩/২০২১6 Comments
Friends
afrad zayan
@afradzayan
Kanej-Roksana
@kanej-roksana
হাসনাত সৌরভ
@hasnat21
Mohammad Obaidullah
@mohammadobaidullah
Syed Farah
@syedfarah
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
রেনেসাঁ
@ranesa
মোঃ ফয়সাল আহমেদ
@foysalk1119
Shoriful Shoron
@shoriful-shoron


শুদ্ধ হওয়া কঠিন; তবু মানুষ চেষ্টা করে। অভিনন্দন।