Profile Photo

Pranto SarkarOffline

  • Pranto-Sarkar
  • Profile picture of Pranto Sarkar

    Pranto Sarkar

    4 years, 7 months ago

    অক্সিজেন দাও
    প্রান্ত সরকার
    এতো দিন শোনেনি কেউ
    পৃথিবীর ক্রন্দন
    বোঝেনি তার ব্যাথা।
    বলেছিলো সে,
    আমাকে শ্বাস নিতে দাও
    শোনেনি কেউ তার কথা।
    বানিয়ো না পরমানু অস্ত্র
    কিংবা জন বিস্ফোরণ।
    তাইতো অশান্ত সে আজ
    চারিদিকে ছুটিয়ে মরণ।
    এখন পৃথিবীর সেই ক্রন্দন
    জাগে সহস্র মুখে।
    বিপন্ন মানুষ আজ বলে,
    ‘অক্সিজেন দাও, শ্বাস নিতে দাও
    মরছি ধুকে ধুকে।’
    পৃথিবী বলে ছিলো,
    কেটো না বৃক্ষ অবিরাম
    করিওনা বন শূন্য
    করি নাই তা গণ্য।
    চারিদিকে জলে পূর্ণ
    নদী সাগর মহা সাগর
    অভাব কোথাও নাই
    তারপরও কেন ওঠে চিৎকার
    জল চাই জল চাই!
    জাতি-ধর্ম-বর্ণ ভেদ কি
    দিতে পারে অক্সিজেন!
    কিংবা প্রাণ শক্তি!
    দিতে পারে সে হিংসা দ্বেষ আর
    কেড়ে নিয়ে সব মুক্তি।
    তারা খেলে শুধু ধ্বংসের খেলা
    পৃথিবী তাকিয়ে রয়
    যদিও সে মা! কতোবার তবু
    এই মূর্খতা সয়!
    জাগো বৃক্ষ, কমাও কার্বন
    অরণ্য বাসি হোক সিটিজেন!
    কোটি স্বরে আজ আর্তনাদ জাগে
    দাও দাও দাও, দাও অক্সিজেন।

    10
    12 Comments
Skip to toolbar