-
কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
কবিতা –:জীবনচরিত
——————–
বেঁচে থাকলে জীবনের মূল্য অসীম,
প্রতিনিয়ত নিজেকে অসীম থেকে অসীমতরে মত্ত,
ছুটছি তো ছুটছি জমিন ছেড়ে মহাকাশের পানে,
অর্থ -সম্পদ সমাজে মান-মর্যাদার হিসেব-নিকেশ,
হারাম-হালাল চোখে পড়েনি লাভের সূচকে দৃষ্টি সদা,
এ যেনো নিকটিনের চাইতে ভয়ানক এক নেশার খেলা,
অর্থ-ক্ষমতার জন্য জীবন শুধু সীমানা অতিক্রম করে চলছে,
জীবনের বিনোদন বলতে অর্থের কাছে আইনের অসহায়ত্ব,
এ এক অন্যরকম অনুভূতি জীবনের চলার পথে,
সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে দেহ-ঘড়িও বড্ড ক্লান্ত,
বিশাল প্রাসাদে শুধুই একা সম্মুখে অসীম নীলাকাশ,
বারান্দায় বসে দীর্ঘশ্বাস ছেলে-মেয়েরা ব্যস্ত নিজেদের নিয়ে,
সহধর্মিণী সেও অভিমানে ছেড়ে চলে গেছে ওপারে,
ডাক্তারের দেয়া রুটিনে আবদ্ধ হয়ে গেছে জীবন পথ,
পৃথিবীর সুস্বাদু খাবার আর নয় শুধুই তরল খেতে হয়,
শেষ সময়ে উপলব্ধি -পেছনের সময়গুলো ছিল খুবই ভুল-ত্রুটি,
বারান্দায় বসে জন্মদাতার কবরে চোঁখ পড়তেই জলে ছলছল,
দীর্ঘশ্বাস ফেলে ভাবী -অতটুকু ঠাঁইয়ে শেষ জীবনের ঘর।18 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



ধনে নয়, মানে জীবন জীবন হয় সুন্দর। অভিনন্দন।