Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    4 years, 7 months ago

    তুমি ভালো আছো তো?
    —————————
    আমাকে ভেবেছিলে মাটি
    ইচ্ছে করে নাকি ভুলে?
    দেখবে নাকি আমার মুখ
    একবার আমার মুখোশ খুলে?
    বয়ে বেড়াই মুখের ভিতরে
    তোমার দেওয়া বাতিল এক মুখ,
    মরছি আমি মুখোশের ভারে
    বুকের ভিতর সাঁতরায় গোপন এক অসুখ।
    এঁফোড় ওঁফোড় মুখের সেলাই
    বুকে দীর্ঘশ্বাস,
    টিনের চশমায় চোখ লুকাই
    মনে সর্বনাশ।
    খুলে যায় মুখের পোশাক আশাক
    তোমার ঠোঁটে- বিষাক্ত তিল!
    পুরুষ কবির ঠোঁট পুড়ে যাক
    চারিদিকে ফিসফিস- ছিঃ অশ্লীল।
    বুকে কষ্ট-মুখ ও মুখোশ এক হয়ে যায়,
    কবি তোমায় পায়না কখনো শুধু কবিতারাই পায়।
    অভিমানের বিজ্ঞাপন আমার শরীর জুড়ে,
    এক ‘কবি জীবন’ যাক না পুড়ে!
    কারো কিছু যায় আসেনা তো?
    মনোলীনা,
    তুমি ভালো আছো তো?
    —————————
    র শি দ হা রু ন
    ০৬/১১/২০২১

    15
    8 Comments
Skip to toolbar