Profile Photo

বিলকিস খানম কাজলOffline

  • Bilkiskhanam-Kazal
  • স্বাবলম্বী হও নারী
    ♥♥♥
    বিলকিস খানম কাজল

    জাগো হে নারী-
    দুর্বল হয়ে পড়ে থাকা নয় ঘুরে দাঁড়াও হও শক্ত,
    পদাঘাত হানো পাথরের বুকে ঝড়াও সেথায় রক্ত।
    বজ্রের মত তেজোময়ী হও হাঁকিছে বিশ্বময়ী,
    মানুষ নামে পরিচিতি, কেন শুধু তবে নারী?

    আকাশ পাতালে বিচরণ হোক জাগো হে বিশ্বে তুমি,
    শোষণের দিন নির্মূল করো সত্য ঝান্ডাধারী।
    ঝড়ের মতন ছুটে চলো জগত কাঁপুক চলার দৃশ্যে
    তব দৃষ্টির অগ্নি প্লাবন ছড়াও মহাবিশ্বে।

    তব নামেই অনিয়ম কেন ? পাপাচার কেন রবে?
    কন্যা, জায়া, জননী নহ , মানুষ হও শুধু ভবে।
    আর কতকাল বস্ত্রের আড়ালে মুছিবে চোখের জল,
    লাঞ্ছিতা হয়ে ধর্ষিতা হয়ে পড়ে রবে দুর্বল?

    আর কতকাল মাতা হয়ে দেবে আপন কন্যা বলি,
    কামরূপী সব পশুদের ভোগে নিজেরে দেবে তুলি?
    পরাশ্রয়ী রবে আর কতকাল মানুষ হও গো নারী,
    উচ্চ শীরে দাঁড়াও ঘুরে, বলো আমরাও কিছু পারি ।

    তুমি নহো শুধু ভোগ্যপণ্য, নহো শয্যাসাথী
    কামরূপী সব পশুদের মুখে চালাও পাষাণের লাথি।
    কেন দেখো নারী করুন চোখে, সম্ভ্রমে বলিদান
    রুখে দাঁড়াও আজ প্রতিশোধ নিতে পশুদের টেনে কান।

    আজ ভাইয়ের বুকের বেদনা কেড়ে সাইক্লোনে দাও গড়ি
    পিতৃহৃদয় অগ্নিতে পোড়াও যাক পিশাচ বিশ্ব ছাড়ি।
    ভাইয়েরা কাঁদে অন্তরালে বাবারা পরিতাপে,
    রক্তপ্রবাহে মায়ের পাঁজর বোনেরা ভয়ে কাঁপে।

    প্রতিবাদের ঝান্ডা ঘুরায়ে পথ করে নাও নারী,
    বিশ্বে বসতি মানুষেরই হোক পশুরা যাক ছাড়ি।
    ভাবো ভীতু নও তুমি স্বাবলম্বী সার্থক এক নারী,
    দাও মহাবিশ্বের পাপাচার নাশে নতুন বিশ্ব গড়ি।

    হাঃ হাঃ হাঃ হঃ
    স্বর্গে বসিয়া ধর্ষিতা হাসে মানব কান্ড দেখে,
    মহাপুরুষের প্রতিযোগিতা, জীবন কর্ম রেখে।
    নরপিশাচের কান্ড দেখে কান্নারা হলো বলি,
    নয়নের সব অস্রুধারা আগুনে উঠেছে জ্বলি।

    বিশ্বভুবনে নারী পিপাসু নর কেমনে এলো,
    যে নারী গর্ভে জনম তাদের সে গর্ভই ভুলে গেল?
    যে গর্ভে দিয়েছো মানব জনম বাজাও ডঙ্কা তারি,
    আজ মৃতের মত আর থেকো না –
    স্বাবলম্বী হও নারী।

    9
    5 Comments
Skip to toolbar