-
একদিন ভাবতাম আলো আসবেই
সেদিন বোকা ছিলাম
একদিন ভাবতাম আবার ভ’রে ওঠবে জলাভূমি
শাপলা শালুক কলমির কচি ডগায়
আজ সেখানে শুধুই বালু জমা হয়
নদীর অতলে ঘুমিয়ে থাকা দৈত্যের মতো
সর্বভুক বালুকা রাশি
চাপা দিয়ে যায় সোদা মাটির ঘ্রাণ
জীবনানন্দের কচি ঘাসের ডগা
হরিণের স্বপ্ন
দ্রোণ ফুলের একরত্তি রঙের ঐশ্বর্য
আমি বুঝতে পারি সেদিন বোকা ছিলাম।
লোভের দূষণে ধলেশ্বরীর জল যেদিন কালো হয়ে গেলো
সেদিন ভেবেছিলাম আবার বইবে টলমলে জলের স্রোতধারা
ভাটিয়ালি গান দক্ষিণা বাতাস পাগলপারা
সেদিন বোকা ছিলাম
আজো বোকাই আছি
আজো স্বপ্ন দেখি…7 Comments

Friends
Halima Wahidi
@halimawahidi
Siddike Akbar
@siddikeakbar
মো.মাহমুদুল হাসান
@md-mahmudulhasan
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
rukaiya rakhi
@rukaiyarakhi
Ashik Mokami
@ashikmokami
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
আফরিন আক্তার
@afrin




বোকারা স্বপ্ন দেখে। বোকাদের স্বপ্ন দেখে যেতে হয় কবি। শুভেচ্ছা নেবেন।