Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 7 months ago

    কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
    তারিখ :১১.১১.২১ইং
    কবিতা -:
    তোমার জন্যে
    ——————-
    তোমার জন্যে
    গুঁড়িয়ে দিতে পারি হাজারো হিমালয়
    পাহাড় কেটে ঝরনাধারা সে তো কিছুই নয়।

    তোমার জন্যে
    পাড়ি দিতে পারি অ্যান্টার্কটিকা
    থাকতে পারি আমাজন কিংবা সাইবেরিয়া।

    তোমার জন্যে
    সাহারার বুকে বানাবো ঝরনা
    মহাসাগরের বুকে ভাসাবো তরী দিকহীনা।

    তোমার জন্যে
    বসন্ত থাকবে সারাটা বছর
    গোধূলির রঙে আলপনা আঁকবো সারাটা দিনভর।

    তোমার জন্যে
    থামাতে পারি টর্নেডো – সাইক্লোন
    কালবৈশাখীর ঝড়কে করবো যে কাবু।

    তোমার জন্যে
    অচল করবো পুরোটা শহর
    ধর্মঘটের এই হাতিয়ার আমিও সহমত।

    তোমার জন্যে
    অনন্তকাল ভোরের সূর্য উদয়
    সবুজের বুকে নীল দিগন্ত কেবলই মিশে রয়।

    তোমার জন্যে
    সমস্ত তারা নিবো এক মুঠোয়
    তোমাকে চাই ধ্বনি তুলবে বজ্রেরা আকাশময়।

    তোমার জন্যে
    হাজারো কবিতা
    তুমি সর্বময়।

    12
    12 Comments
Skip to toolbar