Profile Photo

মোঃ তৌহিদুল ইসলামOffline

  • tirstohid
  • 🤔ভালোবাসার সীমাবদ্ধতা!!!!!

    ভালোবাসার সবচাইতে বড়ো সীমাবদ্ধতা হচ্ছে, আপনি কাউকে আপনার সবটুকু দিয়ে ভালোবাসলেও, তার মনের মধ্যে কী ঘটে চলেছে, তা কখন‌ওই জানতে পারবেন না।

    এমন‌ও হতে পারে, সে মানুষটা দিনের পর দিন কোন‌ও একটা ব্যাপার নিয়ে কষ্ট পেয়ে যাচ্ছেন, অথচ আপনি চোখের সামনে তা দেখেও কিছুই করতে পারছেন না। আপনার চোখের সামনেই আপনার ভালোবাসার মানুষটা ক্রমেই শেষ হয়ে যাচ্ছেন, প্রতিটি মুহূর্তে এটা দেখে দেখে বেঁচে থাকার চাইতে যন্ত্রণার আর কী আছে! এমন নয় যে মানুষটা আপনার সাথে তাঁর মনের কথা শেয়ার করছেন না। করছেন, কিন্তু আপনি তাঁর দুঃখটুকু তাঁর মতো করে বুঝতে পারছেন না, কিংবা বুঝলেও সেখান থেকে তাঁকে বের করে আনার রাস্তাটা খুঁজে পাচ্ছেন না।

    অনেক অনেক সময় ধরে ভালোবাসার বাঁধনে একসাথে থেকেও দুজন মানুষ পরস্পরকে বুঝতে পারে না। তীব্র ভালোবাসা এমন কিছু অসহায়ত্বের জন্ম দেয়। ভালোবাসার মানুষটাকে বুঝতে না পারলে মনের মধ্যে একধরনের গভীর অসুখের সৃষ্টি হয়। সেই অসুখের দিকে তাকালে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে।

    আমি তোমাকে ভালোবাসি, এর চেয়ে বহুগুণে স্বস্তিদায়ক অনুভূতি হলো, আমি তোমাকে বুঝতে পারি।

    20
    14 Comments
Skip to toolbar