Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • আগামীকালের আশায়
    ভবের তালে

    সেই পড়ন্ত বিকেলে কোন এক অজুহাতে
    রেখেছিলে ভরসার হাত আমার খোলা হাতে
    স্বপ্ন রচনা আর কল্পনার অদৃশ্য জগতে
    হৃদয় ছুঁয়ে লিখেছিলে সেই নাম
    যার স্বাক্ষী ছিলো অনেকগুলো এলোমেলো রাত

    তুমি কখনই হৃদয় ছুঁতে চাওনি
    যা চেয়েছিলে তাকি পেয়েছো আদৌ না এখনো পাওনি?
    নাকি খুঁজে চলেছ প্রতিটি রাতে?
    কখনও কি ছলনাভরা জীবনের ফাঁকে কোন এক সময়ে
    হঠাৎ হৃদয়ে জেগে উঠে সেই কথা
    যে প্রতিশ্রুতিতে ছিলো তোমার আমার আগামীকাল?

    সে আগামীকাল আজো আসেনি
    আমি ছুটে যাই সেথা
    যেখানে তোমার আমার হয়েছিলো দেখা
    হয়তো আগামীকাল আসবে বলে
    আজো ছুটে যাই, গিয়ে বসে থাকি
    তারই অপেক্ষায়
    তুমি কি কখনও বুঝবে বিরহের কি ব্যথা?

    হয়তো বিজয়ের হাসিতে একেক করে
    তোমার ছলনার তরীতে
    তোমার দেখানো অধরা স্বপ্ন
    কত আমি চায় ধরতে
    কত আমার নিরব আত্নহনন ঘটে যায় হৃদয় গহীনে।

    তুমি ভাবছো জিতে গেছো তুমি
    আসলে জিতে গেছে প্রতারনা
    আমার হৃদয়ের তোমাকে
    তুমিও কাড়তে পারবেনা
    আমি একাকী বসে তাকিয়ে থাকি
    দুরেরও মোহনায়
    তোমার আমার স্বপন্ দেখা আগামীকালের আশায়।

    7
    4 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar