Profile Photo

Syed Shahjada AlamgirOffline

  • Syed-Shahjada-Alamgir
  • Profile picture of Syed Shahjada Alamgir

    Syed Shahjada Alamgir

    4 years, 7 months ago

    শিরোনামঃ অভিমানী ছিলো,
    কলমেঃ প্রবক্তা সাধু।
    —————————
    বড় অভিমানী ছিলো প্রেয়সী আমার
    রাগ ছিলো খুব বেশি পেতোনা প্রকাশ
    মেঘে ঢেকে রেখে দিত মনের আকাশ
    আমি ছিনু বিপরীতে কিছুটা চামার।

    অকারণে অভিমান ছিলো না যে তার
    নানাভাবে রাগাবার আমার প্রয়াস
    ভালোবাসা পেতে তার ছিলো যে পিয়াস
    অভিমানী করেছিলো আমার আচার।

    তাকে খুব ভালোবাসি বলা দরকার
    অভিমানী হয়েও সে ছড়ায় সুবাস
    হৃদয়ের সুগভীরে তাহার আবাস
    যদি হয় দেরি সব হবে ছারখার।

    বোঝালাম সব তাকে ছেড়ে শয়তানী
    অবেলায় শুধরালে বলে অভিমানী।
    ————————
    ১৩/১১/২০২১

    15
    8 Comments
Skip to toolbar