Profile Photo

মোঃ বায়েজীদOffline

  • Bayejid
  • এই পাখিটি এমন কেনাে কাঁদে !
    শ্রাবণ বর্ষা জলে কান্না ঢাকে,
    নীড় বাঁধার ছোট্ট আশা বুকে।
    “আমি তো নই , আমি তো নই ,
    কেউ কি আমার হবে ?!“

    ছোট্ট পাখির এমন প্রশ্নে
    বিধাতা কি জব দেবে !
    পাখির চোখে আহার খুঁজে
    শুণ্য উদর পূর্ণ কোরে
    ফাপা বুকে ডুকরে তবে
    কাঁন্না কিসের তরে !
    “আমি তো নই , আমি তো নই ,
    কেউ কি আমার হবে ?!“

    হায়! তবু পাখি লোক দেখাতে
    অট্টো হেসে থামে।
    আড়াল পেলেই জল গড়িয়ে
    পরান ভরে কাঁদে !
    বসন্ত যায় ফুলও ঝড়ে
    কোকিল ডাকতে ভোলে
    এমন খনে পাখি বসে
    উদাস মনে ভাবে –
    “আমি তো নই , আমি তো নই ,
    কেউ কি আমার হবে ?!“

    15
    12 Comments

Friends

Skip to toolbar