-
স্বপ্ন কত বড় হতে পারে?
স্বপ্নের সামর্থ্য কতটুকু?রাস্তায় রাস্তায় ১০/২০ টাকা দামে ফুল বিক্রি করা আমাদের ছোট্ট ভাই-বোনগুলো একদিন ইস্কুলে যাওয়ার স্বপ্ন দেখে, “আইজকের ইনকাম থেইক্কা আমি একটা সিপ্স(Chips) খামু আর সিঙ্গারা কিনমু। বাকি টেহা রাইখ্খা দিমু।”
“কি করবি ঐ টাকা জমাই?”
“উইযে ফুলা ফুলা ফোমের কতগুলা জুতা আসে না ঐগলা কিনুম।” (আহা তার তুষ্টি)
রাস্তার ধারে টঙে কাজ করে মাসিক ৫০০ টাকা মাইনে পেয়েও বুকভরা স্বপ্ন দেখে। রেলস্টেশনে ৮ বছরের পানির বোতল বিক্রেতাকে, তার খাওয়ার জন্য কিছু কিনে দিলে দেখি দৌড়ে গিয়ে তার চেয়েও ছোট্ট ৪ বছরের বোনটার মুখে সেই খাবার তুলে দিয়ে নিজে সামান্য একটু ভাগ বসায়। (দায়িত্ববোধ)কিছু ছোট বাচ্চা আছে যারা বারবার হাত পাতে, আমরা বড্ড বিরক্ত হই তাই না? “ছোটলোক গুলো বাচ্চা জন্ম দিয়ে রাস্তায় ভিক্ষা করতে ছেড়ে দিসে, এইগুলা এখন আজন্ম ছোটলোক থাকবে” আরো কত কি বলি! আমরা মানসিক একটু শান্তির জন্য কোথাও খোলামেলা জায়গায় ঘুরতে যাই; কোথাও এদের থেকে রেহাই পাওয়া যায় না। অথচ আমাদের সেই ঘুরতে যেতে যেই গাড়িভাড়া বা তেল খরচ হয়, একটা সরকারি ইস্কুলের বাৎসরিক মাইনেও এর চাইতে কম!!
ভাবা যায়!! আমাদের একবেলা রেস্টুরেন্টের বিল গিয়ে একটা গরীব বাচ্চাকে ১ বছর ইস্কুলে পড়ানো সম্ভব যদি আমার আপনার মতো অন্তত ৭ জনের গ্রুপ করে সপ্তাহে অন্তত একদিনে একজন তাদেরকে পড়াই! (আমরা তো অসম্ভব লেভেলের ব্যাস্ত, তাই অন্তত একটা দিন!) আমার ক্লাব সহকর্মীরা ৫ জনকে পড়ানোর জন্য সবাই যদি সাপ্তাহিক ১০ টাকা করে দেয়, মাসে ৪০টাকা, ১০০ জন দিলেও মাসিক ৪০০০ টাকা যদি বাচ্চাগুলোর পরিবারকে দেয় তাদের পড়তে পাঠানোর জন্য, সাথে তাদের প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে পারি!!
পদক্ষেপটা নিতান্তই ছোট, কিন্তু স্বপ্নের পরিধি মাপার ভুলটা কখনোই করতে যাবেন না।
৫ টা বাচ্চাকেও কারিগরি ভাবে ১০ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করালে আমরা ৫টা পরিবারের আমূল পরিবর্তন আনতে পারবো। বাচ্চাগুলোর মনে এই ধারণার বীজ বপন করতে পারলে আমাদের ছোট্ট ভাই-বোন গুলো তাদের স্বপ্নের পথে উড়াল দেবে।আসুন, সামাজিক অবকাঠামো, রাজনীতি, দারিদ্রতা, কুশিক্ষা ইত্যাদি নিয়ে তর্কে মশগুল না থেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বটুকু পালন করি। যা হবার হয়ে গেছে। যা হচ্ছে তা নিয়ে মাতামাতি না করে ভবিষ্যতের জন্য জাতির গোঁড়ায় যত্ন নিই। সুন্দর মানসিকতা সঞ্চার করি। স্বপ্নের সামর্থ্য চেনার ছোট্ট একটা প্রয়াস করি।
(একান্তই ব্যক্তিগত ভাবনা। আশা করছি পাঠকবৃন্দ ভুল-ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।)
✍🏻নবাব4 Comments
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
Shailajananda Ray
@shailajananda
রতন
@ratan92
মো. মিকাইল অাহমেদ
@mekail2
কলমে পৃথিবী
@asin432
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
Md. Nasim Hossain
@nasim3080
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
নন্দিনী
@nandini-chowdhuri



ছোট-ছোট ব্যক্তিগত ভাবনা থেকেই বড় সামাজিক পরিবর্তন হবে একদিন।