Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 7 months ago

    কবিতা —–৩২৪।
    জানি ভাবনাগুলোর নেই মানে (২)
    ——————————————-
    এবারের শীতেও এক কাঁথা দু’জনে ভাগাভাগি করবো
    তোমার উষ্ণতায় শীত পালিয়ে বেড়াবে অদূরে
    বুকের ভেতরটায় রাতভর আগ্নেয়গিরির অগ্নুৎপাত
    প্রেমনদীতে ভাসাবে তরী স্বর্গের আগমনি বার্তায়
    শীত আসে শীত যায় ভাবনাগুলো বৈচিত্র্যহীন রয়।

    এবারের ফাগুনে দু’জনের পোষাক একই হওয়া চাই
    তোমার খোঁপায় গাঁদা কিংবা বকুল ফুলের মালা নয় লাল টকটকে গোলাপ সাথে রজনীগন্ধার মালা হবে
    যতটা সময় পাশে থাকবো তোমার খোপার সুভাষ নিব
    মেলায় ঘুরবো,চড়কিতে উঠবো, হাওয়ার মিঠাই খাবো
    গানের তালে নাচবো দু’জনে বাচ্চাদের মত করে
    ফাগুন আসে ফাগুন যায় ধূসর ভাবনা রয়ে যায়।

    এবারে তোমার জন্মদিনটা শহরের বাইরে কাটাবো
    যেখানে শুধুই তুমি আর আমি কোলাহল ছেড়ে দূরে
    তুমি হাট্টা করে বলেছিলে একটা ডায়মন্ডের রিং চাই
    তোমাকে সারপ্রাইজ দিবো নাজানিয়ে কিনে রেখেছি
    সারাঘরে মিটমিট আলোয় গোলাপের পাপড়ি বিছানো
    তুমি লাল রঙের শাড়ী পড়ে আমার সামনে আসবে
    জন্মদিন আসে যায় আংটিটা বদ্ধ বক্সেই রয়ে যায়।

    ঝড়-বৃষ্টি রোদে তোমার পথপানে চেয়ে থাকি
    হয়তো একদিন ভুল ভেঙে ঠিকই চলে আসবে
    নানা মানুষের ভিড়ের মাঝে তোমায় খুঁজে পাবো
    চেনা পথে তোমার আগমনি বার্তায় কৃষ্ণচূড়া ঝরবে,
    আমি শত গোলাপ নিয়ে ছুটে যাবো তোমার দিকে
    আজো বসে আছি পথপানে চেয়ে একবুক দীর্ঘশ্বাস লয়ে।

    জানি ভাবনাগুলোর আজ আর নেই মানে 🌹।

    13
    18 Comments
Skip to toolbar