Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 4 years, 12 months ago

    আগাম ফাগুণ
    রুবা”

    একদিন হেমন্তের শেষ বিকেলে,
    হেঁসেছিলো গাঙচিল পাখনা মেলে,
    ছুটেছিলো ছোট্ট আলো তার পিছে,
    আপন গাঁয়ের সবুজ ছায়া পথ ভুলে।

    উড়েছিলো গাঙচিল এলোমেলো পথে,
    বঙ্গ শিশু ভুলেছিলো সময় তার সুখে,
    পায়ে পায়ে পৌঁছে গেলো তেপান্তরের মাঠে,
    ছোট্ট সে মন তখন নেই আর চিলের পরে।

    হঠাৎ সে ফিরে এলো আপন মনে,
    বাবা-মা বলে কাঁদলো একা সুরে সুরে,
    কেউ নেই কোথাও সে ক্রন্দন থামাতে,
    এমনি সময় কে এলো আলো আলো ডেকে !

    আলো তাই দেখে পিছু ফিরে হাঁসে-কাঁদে,
    হাত বাড়িয়ে দৌড়ে এলো বাবা-মা দুজনে,
    হাতের মাঝে ধরাখানি পেয়ে নাচলো সে খুশিতে,
    বললো তখন, ছুটবোনা আর কভু চিলের পিছে।

    খুশি হয়ে আদর দিলো বাবা-মা দুজনে,
    বললো, তুই যে জীবনের আলো ধরাতলে!
    থাকিস তাই সারাক্ষণ সকল ভাবনা জুরে,
    দেবোনা আর কভু চোখের আড়াল হতে !

    সারাবেলা খেললো তারা ফুল-পাখির সাথে,
    নাচলো নানা গানের সুরে সুরে তালে তালে।
    পাখিরা গাইলো সে আনন্দে সামিল হয়ে,
    আসলো বুঝি আগাম ফাগুন হেমন্তের ক্ষণে।

    9
    12 Comments
Skip to toolbar