-
অনুভূতির আড়াল,
রুবা”চলার পথে দেখেছি তোমায়,
চেনা মুখে অচেনা আভায়।
রক্তিম সূর্যের মতো উজ্জলতায়,
পরিচয়ের অনুভূতি আঁধারে হারায়।
‘দুজনে দুজনার’ গল্পেরা ভিষণ জ্বালায়!
শ্রান্ত এ মন নুয়ে পরে বিষন্নতায়।
সুগন্ধেরা হাসে এ ঘরের কোনায় কোনায়,
আজও তারা অচেনা কাব্য লিখে যায়।
পাঠ করে তা অজানা নেশা ধরে যায়,
কোন এক প্রেম নদী আজ মৃত প্রায়।
হাতরে বেরাই অচেতন ভাবনায়,
সত্য- মিথ্যার অনুভূতির দোলায়।
চোখের সামনে ঘোলাটে বাস্তবতায়,
মধুময় প্রেমকথন কর্কশ লাগে হায়!
বেসুরো হাতের চাপড় পরে তবলায়,
সাজানো সুরগুলো এলোমেলো হয়ে যায়।
যাহা নেই তাহার তরে দিন-মান ফুরায়,
যেমন করে হীরক কভু কাঁচ বনে যায়।
মায়া গুলো মোহরূপ চকচকে পাথরটায়,
মায়া তবু মোহের পিছে আজীবন দৌড়ায়।12 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
পি.কে. সরকার
@pksarker
Santo Chowdhury
@santo-chowdhury


Congratulations