Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • Profile picture of ঠিকানাহীন অরণ্য

    কেন-?

    অনেক কেন-র উত্তর না দিতে পেরে
    নোনা জল গড়িয়ে পড়ে চোখ বেয়ে
    চিন্তাকে শান্তনা দিতেই ঘুম আসে ধেয়ে
    স্বপ্নতে প্রাপ্তি, সান্তনা বাস্তবতার ওপারে।

    ধাঁধানো আলোয় বাস্তবতা ঘুম ভাঙ্গায়
    কেন দিয়ে শুরু টিপ্পনীর কোন সমাধান হয়না
    আশাগুলোর এই কেন-তে গিয়েই মুখ থুবড়ে যাওয়া
    এই কেন-র খোঁজেই সৃষ্টি সাত আকাশ ছুঁইতে চায়।

    পাওয়া না পাওয়ার জীবন খেলায় একদিন
    বেলা শেষে সন্ধা নেমে স্বপ্নকে করে মলীন
    নতুন ফাগুনে জন্ম নেয়া কলির তরে
    শুকিয়ে যাওয়া ফুলগুলো যায় ঝরে

    তাকিয়ে থাকে প্রকৃতি পিশাচ সুন্দর চোখে
    ‘কেন’ ভাসে কিশোরের চোখে নব উদ্দমে
    তবু ভুল পথেই ছুটে চলা বিভ্রান্ত পথিকের
    কেন-র জবাব পেতেই ধ্যান সুফী-সাধকের।

    12
    4 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar