Profile Photo

মোঃ তৌহিদুল ইসলামOffline

  • tirstohid
  • আজকে হাফ ভাড়ার দাবিতে ধানমন্ডিতে রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর চালিয়েছে ছাত্ররা___!
    আমি এই চিত্র দেখে ভাবছি এই চিত্রটা যদি এরকম না হয়ে ভিন্ন হতো….

    ছাত্রসমাজের আন্দোলন করার কথা ছিল জ্বালানী তেলের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে, তাদের হুংকার দেয়ার কথা মোবাইল কোম্পানি গুলোর যুলুম, অধিক কলরেট ও ইন্টারনেট সেবার দাম ও মান নিয়ে৷ অথচ এই পোলাপান গুলো ৩০০ টাকার এমবি কিনে ফোনে প্রেম আর রাত জেগে পর্ন দেখে সকালে স্কুল কলেজে যেতে হাফ ভাড়ার জন্য বিশাল ফকির হয়ে যায়।
    আফসোস এই জাতির মেরুদন্ডদের নিয়ে।

    কথা হলো, বাসগুলো ব্যক্তি মালিকানাধীন। তারা কেন স্টুডেন্টদের অর্ধেক ভাড়ায় পরিবহন করবে? সরকারি বাস হলে ভিন্ন কথা ছিল।

    স্টুডেন্টরা যে স্কুল/কলেজে পড়ে সেখানে কি হাফ বেতন নেয়? স্টুডেন্টরা অনলাইনে ক্লাস করে, ইন্টারনেট কোম্পানী কি হাফ বিল নেয়? স্টুডেন্টরা দোকান থেকে বই খাতা কিনে, সেখানে কি হাফ দাম নেয়?

    তাহলে বাস কেন হাফ ভাড়া নেবে?

    হাফ ভাড়ার সংস্কৃতি এদেশে যুগ যুগ ধরে চলে এসেছে। তাই বলে এখনো চলতে হবে!? কয় টাকা ভাড়া নেয় আর রাজধানীর লোকাল রাস্তার বাস!?
    এই ছাত্ররা বড় হয়ে যখন বড় বড় চাকরি নিয়েছে, বড় ব্যবসায়ী হয়েছে তারা বাসের ড্রাইভার/হেল্পার/মালিকের ঋণ শোধের জন্য কিছু করেছে?

    বরং তাদেরকে আমরা সারাজীবন নিচু দৃষ্টিতে দেখে এসেছি। খারাপ ব্যবহার করে এসেছি। গাড়িতে উঠলে সবাই জমিদার সেজেছি, ভাড়া চাইলেও ভাব নিয়ে কথা বলেছি শুরুতেই।

    যে ছাত্রটা হাফ ভাড়া দিয়ে আজকে ডাক্তার হয়েছে, সে কি ড্রাইভার, হেল্পার বা মালিকের কাছ থেকে হাফ ভিসিট নেয়?

    যে ইঞ্জিনিয়ার হয়েছে সে কি হাফ দামে বাড়ির প্ল্যান করে দেয়?

    যে শিক্ষক হয়েছে, সে কি হাফ বেতনে ড্রাইভারের বাচ্চাকে পড়ায়?

    বরং উল্টা চিত্র আছে। যে ছাত্রটা হাফ ভাড়া দিয়ে আজকে ট্রাফিক পুলিশ হয়েছে, সে হয়তো চিপায় পেয়ে ড্রাইভারের দিকে ঘুষের জন্য হাত বাড়িয়ে দেয়।

    হাফ ভাড়ার বিষয়টা একটা নিয়মে আনা দরকার। হয় এটা পুরোপুরি তুলে দেয়া উচিত। নয়তো সব স্টুডেন্টকে হাফ বা ফুল ডিস্কাউন্ট দিয়ে মাসে মাসে সরকারের পক্ষ থেকে পরিবহন সংশ্লিষ্টদের সরকারের পক্ষ থেকে একটা প্রনোদনা দেয়া উচিত।

    তবে পরিবহনের আপনারাও নির্ধারিত ভাড়া থেকে বেশি রেখে জনসাধারণকে ভোগান্তির মধ্যে ফেলছেন, এই গুলা বন্ধ করুন। যাত্রীদের সাথে ভালো ব্যবহার করুন৷ কাউকে জিম্মি করবেন না।
    আপনাদের যেমন হাফ ভাড়া নিতে গায়ে লাগে তেমনি আমাদেরও অতিরিক্ত ভাড়া দিতে গায়ে লাগে।

    11
    6 Comments
Skip to toolbar