-
প্রিয় কুঞ্জলতা ,
অনেকদিন পর তোমায় একখান চিঠি লিখতে বসলাম.
কাল প্রায় নির্ঘুম রাত কেটেছে. এইরকম রাতের সুবিধে আছে, জানো. হাজারো নতুন পুরনো শব্দ শোনা যায়. অনুভব করা যায়. রেলের শব্দ, কলের শব্দ… আরও কত কী. আজ যেমন নতুন বলতে আলোর শব্দ পেলাম. হাসছ ? ভাবছ, না ঘুমিয়ে মাথাটা গেছে.
আসলে কি জানো, অন্ধকার ঘর থেকে পরিষ্কার শোনা যাচ্ছিল, ভোর আসছে.
পাখ -পাখালির ডাক, মধুমেহ আক্রান্তের পায়ের শব্দ, জলের শব্দ ইত্যাদি, আয়োজন করে জানান দিচ্ছিল, আলোর আগমনবার্তা. চোখ বন্ধ রেখেও যা অনুভব করা যায়. আরে রাখো তোমার পদার্থবিদ্যা ক্লাসের আলোর তত্ত্বকথা.
যেহেতু এই শব্দগুলো দিনের প্রথম আলোর প্রকাশ, আমার কাছে এগুলো আলো থেকে আলাদা নয়. তাই নাছোড় আমি’র কাছে, এগুলো আলোরও শব্দ.
ভোররাতে একটা গান শুনছিলাম, ‘জোছনা করেছে আড়ি, আসেনা আমার বাড়ি’. বেগম আখতারের গান. পরের লাইনটা কোনও দিন নজর করে শুনিনি. এবারে শুনলাম… ‘সে যে গলি দিয়ে চলে যায়’.
ভাবো, জোছনা যাচ্ছে গলি দিয়ে. গলি বললেই আমার উত্তর কলকাতা মনে পড়ে. মনে ভেসে উঠল, উত্তর কলকাতায় বন্ধুর বাড়ির পাশে ঐ পুরনো শিবমন্দিরটার মাথায় কিছুটা জোছনা লেগে আছে, নতুন ডেকরেটারসের বাড়িটার মাথায় কিছুটা. বাকি যেটুকু জোছনা ছিল, সবটুকু নিয়ে থইথই করছে ওদের টাইম-কল লাগোয়া গলিটা.
হিমুর কোনও একটা গল্পে পড়েছিলাম, গৃহত্যাগী জোছনার কথা. আজ বুঝলাম, আলুলায়িত শাড়ির আঁচল নিয়ে জোছনা গলি দিয়ে হেঁটে গেলে, পুরুষ কি গৃহত্যাগী না হয়ে পারে ? আচ্ছা, হুমায়ুন আহমেদও কি বেগম আখতার শুনেছিলেন ?
কী জানি.
জোছনা নিয়ে আরও কত কত কথা বাকি রয়ে গেল.
আজ এটুকুই থাক.ইতি-
মাশফি মোহাম্মদ7 Comments-
@drako & @fazilatun-nesa আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ব্যাস্ত সময়ের ভিতর ও কিছুটা সময় ব্যায় করে আমার লেখাটা পড়ার এবং মতামত দেয়ার জন্য।
Masfi
Friends
মোঃ জামশেদ আলী
@zamshedali
Samiul Islam
@samiulislam
রফিকুল নাজিম
@rafiqulnazimgmail-com
মোঃ বাবুল হোসাইন
@babulsir2003gmail-com
অর্ঘ্যদীপ চক্রবর্তী
@arghyadeep2000
ফয়সাল মোরশেদ
@foysalmorshed
মনির হোসেন
@monirhossen
shibatus bhattacharjee
@shibatus
Monali Ahmed (Mona)
@monaliahmed



অনবদ্য লেখা। খুব ভালো লাগল পড়ে। শুভেচ্ছা নেবেন।