Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 7 months ago

    * হিমি’র ডাইরী
    ________________

    হিমি , হৈমন্তী রহমান । অদ্ভুত নামের মেয়েটি আমার আত্মার বন্ধু । ওর এই অদ্ভুত নাম দিয়েছিলেন ওর মা । “হৈমন্তী ” গল্প পড়ে এর চরিত্র এতো ভালোবেসে ফেলেছিলেন যে মেয়ের নামটাই রেখেছিলেন হৈমন্তী ।এই কথাটা একদিন বাংলা ক্লাসে পন্ডিত স্যার এর প্রশ্নের উত্তরে বলেছিলো হিমি । স্কুল কলেজ আমরা একসাথে পার করেছি । সব সময় পাশাপাশি বসতাম। কতো গল্প যে হতো আমাদের মধ্যে যেন এর কোন শেষ ছিলোনা ।
    হিমি খুব সাদাসিধে ছিলো ।হাঁসলে ওকে খুব মিষ্টি লাগতো দেখতে , হয়তো ওর গজদন্তের কারণেই এমন মনে হতো । কখনোও কারো সঙ্গে কোন ঝগড়া বা রাগ হতে দেখিনি ওকে আমি । একদম দিঘীর স্বচ্ছ শান্ত শীতল জল যেন, অন্তত ওকে এতো কাছ থেকে দেখে জেনে এমনটাই মনে হতো আমার ।
    এতো কথা ওকে নিয়ে বলছি কারণ গত ২১ তারিখে ওর ঝুলন্ত প্রাণহীন দেহ পুলিস এসে নিয়ে গেছে । এখনোও জানতে পারিনি ঠিক কি হয়েছিলো ।
    পুলিশ ঘটনা স্থল থেকে হিমির একটি ডায়েরী জব্দ করেছে । যখন ওর মৃত্যুর খবর জানলাম কেন জানি কোন ভয় কাজ করেনি শুধু একবুক হাহাকার নিয়ে ওকে দেখতে ছুটে গিয়েছিলাম ,বারবার মনে মনে চাইছিলাম এ খবর যেন মিথ্যে হয় । কিন্তু ওর বাড়িতে পৌঁছে আর ওর মুখটা দেখতে পারিনি আমি । থাকনা আমার সমস্ত স্মৃতি জুড়ে ঐ হাঁসি-খুঁশী শ্যামলা মেয়েটি । যার দীঘল চুল ,গভীর কালো দুটি চোখ আর মায়াভরা হাঁসি ।
    এই ক’দিন কেটেছে বিভিশিকায়। পুলিশি জিজ্ঞাসাবাদে উদ্ভ্রান্ত আমি আজ কেবল ছাড়া পেলাম এই চক্কর থেকে ।
    পুলিশের ঘুরে ঘুরে এক প্রশ্ন ছিলো , নীল কে ?

    (চলবে )

    11
    5 Comments
Skip to toolbar