-
কবি :মুহাম্মাদ আল-মামুন
কবিতা –কিংকর্তব্যবিমূঢ় (২)
———————–
অন্ধের দেশে বলবো কাকে,রাজা’ই দেখে না!!
দিনমজুর সব অনাহারে পাপ তো দেখে না,
বিনা পাপে জেলবন্দি লকডাউনই সাজা,
নিজ ঘর’ই জেলখানা দেখার কেহ নাই,
বিনাহারে দিন বয়ে যায় অন্ধ দেশে হায়!!অন্ধের দেশে বলবো কাকে ,রাজা’ই দেখে না!!
শ্রমিকরা সব অনাহারে,মালিক চাপরায় বুক,
চোখের সামনে এ কেমন নিয়তি চারিদিকেতে শোক,
বিনা পাপে কর্মহীন লকডাউনের সাজা,
মালিক করে হায়! হায় দেনার চিন্তায় মূর্ছা যায় ।অন্ধের দেশে বলবো কাকে,রাজা’ই দেখে না!!
মধ্যবিত্ত ঘরের কোনে আঁখি জলে ভাসায় বুক ,
বলবে কাকে উনুন চলেনি আত্মসম্মানে কাঁপে বুক,
অনাহারে চলছে সংসার চলছে জীবন ঘড়ি,
কর্তামশায় দীর্ঘশ্বাস ফেলে ভেবে সামনের দিনগুলি,
আগামীর পথে সম্মান রবে মরণ আসে যদি!!অন্ধের দেশে বলবো কাকে,রাজা’ই দেখে না!!
স্বচল গাড়ী অচল হয়ে পথ যে চিনে না,
কবে উঠবে যাত্রীরা সব কবে বাজবে হর্ণ,
দিনগুলো যে কেমনে যাবে চালকের ক্রন্দন,
পরিবারগুলো কেমন আছে, কেমনে কাটছে দিন,
লকডাউনের বিধি-নিষেধ যেনো বিচ্ছেদেরই দিন ।অন্ধের দেশে বলবো কাকে,রাজা’ই দেখে না!!
পণ্যের দাম হু-হু করে বাড়ছে মন্ত্রীরাই জানে না,
কর্ম নেই আয় নেই পণ্য কিনবে কে?
লকডাউনের অজুহাতে মহাজনরা অসুর সেজেছে,
ধর্মেতে বিশ্বাস নেই ,ঈশ্বরে নেই ভয়!!
অর্থের লোভে বিবেকের বলিদান ভূবণ অশান্তিময়,অন্ধের দেশে বলবো কাকে,রাজা’ই দেখে না!!
7 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010


বেশ লিখেছেন কবি। শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।