Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 6 months ago

    কবি :মুহাম্মাদ আল-মামুন
    কবিতা –:

    কিংকর্তব্যবিমূঢ় (৩)
    ———————–
    কলের চাকা ঘুরছে,যানের চাকা আছে থমকে,
    পেটের দায়ে পায়ে হেঁটে শ্রমিকরা সব কলের দিকে ছুটছে,
    নিদারুণ কষ্টের ফেরিওয়ালার কথা কেউ নাহি ভাবছে।

    হাট-বাজার চলছে,শপিংমলে তালা ঝুলছে,
    খাবার দোকানগুলো খোলা,ফুটপাতের পাশে উচ্ছেদ চলছে,
    দিনগুলি কিভাবে কাটছে কেউ নাহি খুঁজ নিচ্ছে।

    অফিস -আদালত খোলা,গন্তব্যের যান নাহি মিলছে,
    পথ- ঘাট শূন্য মানবের প্রশাসন এমটাই চাইছে,
    নিয়মের জালে সরল মানুষ জরিমানা তাই গুনছে।

    সুরক্ষায় সুরক্ষা খুঁজছে,প্রবাসে যারা ছুটছে,
    টিকা নিয়ে জটিলতা তাঁদের চিন্তায় ফেলছে,
    অগ্রাধিকার পাবে সে আশায় এদিক -ওদিক ছুটছে।

    এমন হয়নি কখনো ঘর বন্দি জীবন কাটছে,
    উৎসুক জনতা পথে নেবে স্ব-চক্ষে তা দেখছে,
    আইনের চোখে এসবই বে-আইনি জেল-জরিমানা হচ্ছে,
    সুরক্ষায় থাকবে সকলে এমনটাই সরকার ভাবছে,
    চারদিকে অকুলপাথার কিংকর্তব্যবিমূঢ় জনতা দুঃস্বপ্নে দিন পাড়িদিচ্ছে।

    13
    9 Comments
Skip to toolbar