-
তোমাদের জন্য/ ৩

বলা হয়, প্রথম কবিতা আসে দুঃখ থেকে।
মহাকাব্য ‘রামায়নে’র রচয়িতা মহাকবি বাল্মিকী বনমধ্যে ধ্যানরত অবস্থায় অনুভব করছিলেন, দুটি পাখি গাছের ডালে পরমানন্দে কামকেলিতে মত্ত। এমন সময় নিষ্ঠুর শিকারী তীর ছুড়ে পুরুষ পাখিটিকে হত্যা করলে মেয়ে পাখিটি কষ্টে কেঁদে ওঠে। বাল্মীকীর ধ্যান ভেঙ্গে যায় এবং তিনি প্রথম শ্লোক উচ্চারণ করেন।
স্মরণ করুন, আমাদের অনেকের প্রথম কবিতার সৃষ্টিও দুঃখ থেকে। হতে পারে প্রিয়জনের মৃত্যু কিংবা বিরহ বেদনা। সুধীন্দ্রনাথ দত্ত লিখেছেন, ‘সে ভোলে ভুলুক, কোটি মন্যন্তরে আমি ভুলিব না/ আমি কভু ভুলিব ন…’।
যেকোন কষ্টে আমরা যখন ছটফট করি, কবি তা প্রশমন করেন কাব্যের আশ্রয়ে।
সামাজিক, রাজনৈতিক অনাচারও কবির মনে দুঃখের জন্ম হয়। রবিন্দ্রনাথ বলেছেন, ‘মা তোর বাদনখানি মলিন হলে/ আমি নয়ন জলে ভাসি…’।
মা, মাটি, প্রিয়া– এই তিনের দুঃখে বাঙ্গালী কবিকে উদ্বেল হতে দেখি।
বর্নমালার জন্য কেঁদেছেন এদেশের কবিকুল।
দিশেহারা না হয়ে সকল দুঃখকে শব্দে, ছন্দে সাজিয়ে পাঠকের হাতে তুলে দেন কবি। আপন বেদনায় নীলকন্ঠ হয়ে বলেন, দুঃখ তাপে ব্যাথিত চিতে নাইবা দিলে সান্তনা/ দুঃখ যেন করিতে পারি জয়…।
কবিকে দিয়োনা দুঃখ।
5 Comments-
আমি কিছুটা পুলকিত যে- তিরিশি দশকের আধুনিক ধারার পঞ্চ-কবিদের একজন ছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত।তাঁর কোটেশন লেখাটিতে পাওয়া গেল! সুধীন্দ্রনাথ দত্তকে উপভোগ করা মানে তাঁর কবিতাকে, সহজ নয়।তাঁর কবিতা সুখকর নয় বরং বেশ জটিল ও দুর্বোধ্য! কিন্ত বোধের তীক্ষ্ণতায় অতুলনীয় আর বিকশিত চিন্তাতে অসাধারণ। …..লেখাটি ঋদ্ধ হতে চলেছে!–
Friends
সোহেল রানা
@rocketmondol
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
নাদিয়া রিপাত রিতু
@ritu
Halima Wahidi
@halimawahidi
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
অমিত
@amitroy
সেলিনা বিনতে কারীম
@selina15
AdabenTatali
@adabentatali


কথাটি হৃদয়ে লাগলো। চমৎকার লিখেছেন।